Close Menu
    What's Hot

    দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    September 26, 2026

    দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

    September 26, 2026

    রামুতে লাখ টাকায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

    September 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে প্রস্তুত: সতর্ক করলেন আইএইএ প্রধান
    বিশ্বমঞ্চ

    ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে প্রস্তুত: সতর্ক করলেন আইএইএ প্রধান

    June 29, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 7 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুদ্ধের ক্ষত কাটিয়ে দ্রুতই আবার পরমাণু সক্ষমতা ফিরে পেতে পারে ইরান। এমনটাই সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি।

    সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও, সবকিছু ধ্বংস হয়নি। এখনও কিছু সাইট অক্ষত আছে। ফলে মাত্র কয়েক মাসের মধ্যেই দেশটি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম শুরু করতে পারে— এমনকি আরও আগেও।

    গত ১৩ জুন ইসরায়েল একযোগে হামলা চালায় ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর। পরে যুক্তরাষ্ট্রও হামলা চালায় ইরানের পরমাণু কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনায়। ওয়াশিংটনের দাবি, এই পদক্ষেপে ইরানের পরমাণু অগ্রগতি ‘দশকের পর দশক পিছিয়ে গেছে’।

    তবে আইএইএ প্রধান এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন। তার মতে, এটি অতটা সরল নয়। তিনি জানান, ইরানের হাতে বর্তমানে প্রায় ৪০০ কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যেটা ৬০ শতাংশ পর্যন্ত পরিশোধিত। এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করলে তা দিয়ে ৯টিরও বেশি পরমাণু বোমা তৈরি করা সম্ভব।

    গ্রোসি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমরা জানি না, হামলার পর এই ইউরেনিয়ামের কী পরিণতি হয়েছে। কিছু হয়তো ধ্বংস হয়েছে, কিছু হয়তো অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে। স্পষ্টভাবে না জেনে কিছু বলা কঠিন।”

    তেহরানের সঙ্গে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। ইরানি পার্লামেন্ট সম্প্রতি আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে। ফলে সংস্থার পরিদর্শকরা ইরানে প্রবেশ করতে পারছেন না, নজরদারি ক্যামেরাও বসানো যাচ্ছে না— বিশেষ করে মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইট ফোর্দোতে।

    এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানকে আবার আলোচনায় ফেরাতে নানা প্রলোভন দেখাচ্ছে বলেও আভাস মিলেছে।

    এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, “ইরানে আইএইএ’র পর্যবেক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গ্রোসি ও তার সংস্থার পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধা জানাই।”

    গ্রোসি বলেন, “আমাদের তেহরানে গিয়ে সরেজমিনে দেখতে হবে— আসলে কি আছে, কি ক্ষতি হয়েছে, এবং কি পদক্ষেপ এখন প্রয়োজন।”

    এই অস্থিরতায় আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পারমাণবিক রাজনীতি।

    আইএইএ ইউরেনিয়াম ইরান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না রাশিয়া, জানালেন পুতিন

    September 26, 2026

    পাকিস্তানের ডেরা ইসমাইল খানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১১

    September 26, 2026

    হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান শাহবাজ শরিফের

    September 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    September 26, 20263 Views

    দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয়…

    দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

    September 26, 2026

    রামুতে লাখ টাকায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

    September 26, 2026
    Top Trending

    দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    September 26, 20263 Views

    দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।…

    দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

    September 26, 20262 Views

    দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি…

    রামুতে লাখ টাকায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

    September 26, 20261 Views

    কক্সবাজারের রামুতে অর্থের বিনিময়ে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক পরিচয়ে ভোটার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.