ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু ঘিরে নিয়েছে এক নতুন মোড়! এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তার ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি করেছেন। বলেছেন, জুবিন সাঁতার জানতেন, তাই পানিতে ডুবে তার মৃত্যু অসম্ভব; তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মাই তাকে বিষ খাইয়ে হত্যা করেছেন।

তদন্তকারীদের কাছে শেখরজ্যোতি বলেন, ‘জুবিন নিজে ভালো সাঁতারু ছিল। ও আমাকে আর শর্মাকে সাঁতার কাটা শিখিয়েছে। ওর পক্ষে জলে ডুবে মরে যাওয়া সম্ভব নয় কোনোভাবেই। শ্যামকানু মোহন্তের সঙ্গে পরামর্শ করে সিদ্ধার্থ শর্মাই জুবিনকে বিষ খাইয়েছে; আর ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিল। এমনকি সিদ্ধার্থ কাউকে ওই বোটের ভিডিও শেয়ার করতেও মানা করেছিল।’

এই ঘটনায় আসাম পুলিশ সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মোহন্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। দিল্লির আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে, শ্যামকানু মোহন্ত তার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তদন্তকারীরা সিদ্ধার্থ শর্মার জবাবে সন্তুষ্ট নন বলে জানা গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version