Close Menu
    What's Hot

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 2026

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»প্রবাসে রাজনীতি»এখন ঘরে বসেই পাওয়া যাবে কুয়েতের ভিসা
    প্রবাসে রাজনীতি

    এখন ঘরে বসেই পাওয়া যাবে কুয়েতের ভিসা

    July 8, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read প্রবাসে রাজনীতি 6 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডিজিটাল অবকাঠামোর আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বাড়ানোর লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্ল্যাটফর্মটি কুয়েতে ভ্রমণ, ব্যবসা, পারিবারিক ও সরকারি সফরের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর করবে বলে ধারণা করা হচ্ছে। শুধুমাত্র পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও এই ই-ভিসা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

    নতুন ই-ভিসা প্ল্যাটফর্মে মোট চার ধরনের ভিসা পাওয়া যাবে- পর্যটন, পারিবারিক, ব্যবসায়িক ও সরকারি। এর ফলে আবেদনকারীরা দ্রুত, কম সময়ের মধ্যে এবং অপেক্ষাকৃত কম ঝামেলায় ভিসা পেতে পারবেন। পর্যটন ভিসা ৯০ দিন, পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা ৩০ দিন মেয়াদ থাকবে।

    চার ধরনের ভিসার সুবিধা 

    ১. পর্যটন ভিসা : এই ভিসায় একজন বিদেশি সর্বোচ্চ ৯০ দিন কুয়েতে অবস্থান করতে পারবেন। কুয়েতের সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক স্থান ও অবসর বিনোদনের সুযোগ গ্রহণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য এটি বিশেষভাবে উপযোগী।

    ২. পারিবারিক ভিসা : কুয়েতে বসবাসরত অভিবাসীরা তাদের স্বজনদের সর্বোচ্চ ৩০ দিনের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। এতে পরিবার পুনর্মিলনের সুযোগ সহজ হবে।

    ৩. ব্যবসায়িক ভিসা : উদ্যোক্তা, পেশাজীবী এবং বাণিজ্য প্রতিনিধি যারা কুয়েতে মিটিং, সেমিনার বা ব্যবসায়িক আলোচনায় অংশ নিতে চান, তাদের জন্য ৩০ দিনের এই ভিসা সুবিধা দেবে।

    ৪. সরকারি ভিসা : আন্তর্জাতিক সম্মেলন বা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে আসা কূটনৈতিক ও সরকারি প্রতিনিধিদের জন্য নির্ধারিত এই ভিসা, যা কুয়েতি সরকারের আমন্ত্রণসাপেক্ষে প্রদান করা হবে।

    আবেদন প্রক্রিয়া 

    ই-ভিসার সুবিধা পেতে হলে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এর ফলে কাগজপত্র ও দাফতরিক ঝামেলা অনেকটাই হ্রাস পাবে।

    এই উদ্যোগ কুয়েতের বৃহৎ ডিজিটাল রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো— দেশকে আধুনিক নাগরিকসেবায় এগিয়ে নেওয়া এবং কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন, বিনিয়োগ ও কূটনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা।

    কুয়েতে ই-ভিসা চালুর উদ্যোগটি উপসাগরীয় অঞ্চলের আসন্ন ‘জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা’ প্রকল্পের সঙ্গেও সঙ্গতিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। এই ভিসা একাধিক উপসাগরীয় দেশ ঘুরে দেখার অনুমতি দেবে। এই বহুল প্রতীক্ষিত বহুদেশীয় ভিসা ব্যবস্থাটি শিগগিরই চালু হওয়ার কথা রয়েছে।

    কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী বলেন, মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী গ্রুপ তৈরি করে বাংলাদেশের একটি ব্যবসায়িক সংগঠন তৈরি করা যাবে। যার মাধ্যমে বাংলাদেশের অনেক পণ্য মধ্যপ্রাচ্যে আনা যাবে।

    এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে।

    কুয়েতের ভিসা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা হাইকমিশনের

    September 7, 2026

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১৮ বাংলাদেশিসহ ১৮৬ জন আটক

    June 20, 2026

    অবৈধ শ্রমিক নিয়োগে কঠোর মালয়েশিয়া, সেলাঙ্গরে সাঁড়াশি অভিযান

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যাওয়ায় সিলেটের সঙ্গে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Top Trending

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 20262 Views

    ইসরাইলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ক্যাপ্টেনকে হামলার অভিযোগে আলোচিত সহকারী…

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 20262 Views

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে সৃষ্ট পরিস্থিতির ঘটনায় করা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.