Close Menu
    What's Hot

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 2026

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»প্রবাসে রাজনীতি»ডেনমার্কে কাজের সুযোগ সহজ হলো ১৬ দেশের, বাংলাদেশের ভাগ্যে কী?
    প্রবাসে রাজনীতি

    ডেনমার্কে কাজের সুযোগ সহজ হলো ১৬ দেশের, বাংলাদেশের ভাগ্যে কী?

    July 1, 2025Updated:July 6, 2025No Comments3 Mins Read প্রবাসে রাজনীতি 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ১৬ দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট নীতিমালা শিথিল করেছে ডেনমার্ক সরকার। এই নতুন নীতিমালার অধীনে ‘পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিম’র আওতায় এখন থেকে বার্ষিক তিন লাখ ড্যানিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৫৫ লাখ টাকা) বেতনের চাকরির নিয়োগপত্র দিয়ে ডেনমার্কে কাজের সুযোগ পাওয়া যাবে। পূর্বে এই সীমা ছিল বার্ষিক কমপক্ষে ৫ লাখ ১৪ হাজার ক্রোনা (ট্যাক্স বহির্ভূত)।

    তবে, এই ১৬টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। এর অর্থ হলো, বাংলাদেশের নাগরিকদের জন্য ডেনমার্কে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে পূর্বের কঠোর শর্তাবলি এখনো প্রযোজ্য থাকবে।

    সোমবার (৩০ জুন) ডেনমার্ক সরকারের কর্মসংস্থান মন্ত্রী এ্যানে হ্যালসবয় ইয়োনসেন এক সংবাদ সম্মেলনে নতুন এই নীতিমালা ঘোষণা দেন।

    তিনি বলেন, এটা ড্যানিশ শ্রম মডেলের জন্য একটি নতুন অঞ্চল। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ এশিয়ার দেশ চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের মতো দেশ থাকলেও নতুন এই তালিকায় নেই বাংলাদেশ।

    এই নীতিমালা পরিবর্তনে মাধ্যমে এবং নতুন পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিমের অধীনে ডেনমার্ক সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরে এই ১৬টি দেশ থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষকে ডেনমার্কের লেবার মার্কেটে কাজে লাগাতে চায়।

    এর আগে গত শুক্রবার এই বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনার উদ্যোগ নেওয়া হয় এবং সোমবার সেটি চূড়ান্ত করে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। যেকোনো সময় ড্যানিশ সংসদে এই বিলটি পাসের মাধ্যমে সেটি কার্যকর করা হবে।

    নতুন এই নীতিমালার মাধ্যমে এই ১৬ দেশের যেকোনো নাগরিক যদি ড্যানিশ কোনো কোম্পানি থেকে ন্যূনতম বার্ষিক তিন লাখ ক্রোনা বেতনের চাকরির নিয়োগপত্রসহ ওয়ার্ক পারমিটের আবেদন করেন তাহলে সে সহজেই ডেনমার্কে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা পাবেন।

    ডেনমার্কে কাজের সুযোগ সহজ হওয়া ১৬ দেশগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ব্রাজিল মালয়েশিয়া মন্ত্রীগ্র , সার্বিয়া, উত্তর ম্যাচেডোনিয়া, আলবেনিয়া, ইউক্রেন এবং মলদোভা। তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা হতাশ হয়েছেন।

    অনেকেই ধারণা করছেন, ইতোপূর্বে ড্যানিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে বৈদেশিক জনবল নিয়োগের যে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন হয়তো বা সেটার প্রভাব পড়েছে এই তালিকায় বাংলাদেশ না থাকার পেছনে। তবে এ নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি ড্যানিশ সরকারের পক্ষ থেকে।

    বর্তমানে ডেনমার্কের লেবার মার্কেটে প্রায় চার লাখেরও বেশি বিদেশি জনবল নিয়োজিত রয়েছে। এই সংখ্যা আরও বাড়ানোর জন্যই ড্যানিশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

    তবে সংবাদ সম্মেলনে ড্যানিশ সরকারের অর্থমন্ত্রী স্টেফানি লোজ বলেন, নতুন এই নীতিমালা ভবিষ্যতে স্থগিত করা হতে পারে যদি ড্যানিশ শ্রম বাজারে মন্দাভাব সৃষ্টি হয় এবং বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায়। কেননা আমাদের অনেক ড্যানিশ শ্রমজীবী মানুষ বর্তমানে চাকরির জন্য উপযুক্ত রয়েছেন।

    এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মুহাম্মদ সাকিব সাদাকাত বিষয়টি সম্পর্কে তার বিস্তারিত ধারণা নেই বলে জানান।

    ডেনমার্ক বাংলাদেশের নাম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা হাইকমিশনের

    September 7, 2026

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১৮ বাংলাদেশিসহ ১৮৬ জন আটক

    June 20, 2026

    অবৈধ শ্রমিক নিয়োগে কঠোর মালয়েশিয়া, সেলাঙ্গরে সাঁড়াশি অভিযান

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যাওয়ায় সিলেটের সঙ্গে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 2026

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 2026
    Top Trending

    পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    October 2, 20261 Views

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে…

    ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

    October 2, 20262 Views

    ইসরাইলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ক্যাপ্টেনকে হামলার অভিযোগে আলোচিত সহকারী…

    বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

    October 2, 20262 Views

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে সৃষ্ট পরিস্থিতির ঘটনায় করা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.