Close Menu
    What's Hot

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»“পিআর পদ্ধতির নির্বাচনই ফিরিয়ে দিতে পারে জনগণের প্রকৃত ভোটাধিকার
    জাতীয় রাজনীতি

    “পিআর পদ্ধতির নির্বাচনই ফিরিয়ে দিতে পারে জনগণের প্রকৃত ভোটাধিকার

    : সোহরাওয়ার্দীর সমাবেশে এম এস মুস্তাফিজ”
    July 19, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 22 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা এম এস মুস্তাফিজুর রহমান বলেন— “জামায়াতে ইসলামীর প্রস্তাবিত পিআর (Proportional Representation) নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সক্ষম।”

    তিনি বলেন, “আমাদের রক্তের ওপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা ফ্যাসিবাদী স্বৈরশাসনের অবসান ঘটাতে পেরেছি। আল্লাহ উত্তম সাহায্যকারী, না হলে আমাদের একার পক্ষে কিছু করা সম্ভব হতো না।”

    জুলাই ইন্টারনেট বিচ্ছিন্নতা প্রসঙ্গে তিনি বলেন, “১৯ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এমনি এমনি নাকি বন্ধ হয়ে গেছে। অথচ সেই সময় ফ্যাসিবাদী শিল্পপতিরা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে বলেছিল, আন্দোলন দমন করতে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ জালিমরা কখনও সফল হয় না।”

    তিনি আরও বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দমন করা হয়েছিল। সেই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুকের রক্ত দিয়ে আন্দোলন চালিয়ে গেছে। দেশের সব শ্রেণিপেশার মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল।”

    বিশ্বজিৎ হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এক সময় শিবির অপবাদ দিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। অথচ শিবির করা কোনো অপরাধ নয়, কোনো রাজনৈতিক দলে থাকা কোনো অপরাধ নয়।”

    তিনি আরও বলেন, “বিগত সরকারগুলো যতগুলো নির্বাচন করেছে, তার একটিতেও জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি। জামায়াতে ইসলামীর প্রস্তাবিত সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনই পারে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে।”

    উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আজকের এই সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—

    অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সকল গণহত্যার বিচার, মৌলিক সংস্কার বাস্তবায়ন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা।

    বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এককভাবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

    নির্বাচন পিআর প্রকৃত ভোটাধিকার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 2026

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 20260 Views

    দক্ষিণ ভারতের রাজনীতিতে আলোচনায় আসার পর এবার পশ্চিমবঙ্গেও নিজেদের রাজনৈতিক উপস্থিতি জানান দিতে শুরু করেছে…

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026
    Top Trending

    দক্ষিণের গণ্ডি পেরিয়ে বাংলায় বিজয়ের দল, ভোটের ময়দানে নতুন চমক!

    September 28, 20260 Views

    দক্ষিণ ভারতের রাজনীতিতে আলোচনায় আসার পর এবার পশ্চিমবঙ্গেও নিজেদের রাজনৈতিক উপস্থিতি জানান…

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20262 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.