Close Menu
    What's Hot

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»uncategory»জামের বীজের গুঁড়া আসলে কী করে?
    uncategory

    জামের বীজের গুঁড়া আসলে কী করে?

    July 3, 2025Updated:July 6, 2025No Comments3 Mins Read uncategory 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে অনেক কমবয়স্কদের শরীরেও দেখা দিচ্ছে এই রোগ। রোগীর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের সংখ্যাও। কিন্তু আপনি কি জানেন যে, প্রাথমিক পর্যায়ে এই রোগ নিয়ন্ত্রণের উপায় আছে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে?

    এখন অনেকেই আধুনিক ওষুধের বদলে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে চান। এমনই একটি বহু পুরনো ভেষজ উপাদান হলো জামের বীজ। রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে জামের বীজের গুঁড়া বহু শতাব্দী ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হচ্ছে।

    জামের বীজের গুঁড়া আসলে কী করে?

    এই বীজে রয়েছে জাম্বোলিন ও জাম্বোসিন নামে দুটি সক্রিয় উপাদান, যেগুলি ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায় এবং অতিরিক্ত গ্লুকোজ শোষণ রোধ করে। যদিও এটি কখনোই ইনসুলিন বা অন্যান্য ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়, তবে সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে এটি কার্যকর একটি সহায়ক উপাদান হতে পারে।

    ১. রক্তের গ্লুকোজ ব্যবস্থাপনা: পাচনতন্ত্রে খাবারের শর্করা থেকে গ্লুকোজে রূপান্তর প্রক্রিয়া ধীর করে জাম্বোলিন, ফলে খাবারের পর রক্তে হঠাৎ করে চিনি বেড়ে যাওয়া থামাতে পারে। আর জাম্বোসিন ইনসুলিনের প্রতি শরীরের প্রতিক্রিয়া বাড়ায় এবং অগ্ন্যাশয়কে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে।

    ২. অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ: জাম বীজের গুঁড়া শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ থেকে রক্ষা করে। এটি লিভার ও কিডনির কার্যকারিতাও রক্ষা করে; বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য।

    ৩. ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে: এই বীজের গুঁড়া ডায়াবেটিস রোগীর শরীরে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়্ এর ফলে যার শরীর প্রয়োজনের তুলনার কম ইনসুলিন তৈরি করে তারও রক্তে গ্লুকোজের মাত্রা নিলযন্ত্রণে থাক। এটি টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে।

    ৪. গ্লুকোজ স্পাইক রোধ করে: খাবার খাওয়ার পর রক্তে চিনির আচমকা বৃদ্ধি রোধ করে এই গুঁড়াটি। সেই সঙ্গে এটি খাবারের শর্করা বিপাক ও শোষণে বাঁধা দেয়, ফলে রক্তে গ্লুকোজের হঠাৎ বৃদ্ধির আশঙ্কা কমে।

    ৫. অগ্ন্যাশয়ের স্বাস্থ্য রক্ষা করে: কিছু গবেষণায় দেখা গেছে, জাম বীজের উপাদান অগ্ন্যাশয়ের বিটা কোষের পুনর্জন্মে সাহায্য করতে পারে।

    কীভাবে খাবেন?

    জাম বীজের গুঁড়া দিনে ১ থেকে ২ চা চামচ খাবেন। তবে ব্যক্তিগত শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

    খাওয়ার উপায়-

    ১. হালকা গরম পানিতে মিশিয়ে খাবারের আগে খেলে বেশি উপকার পাবেন।

    ২. স্মুদি, দই বা সালাদের উপর ছিটিয়ে নিয়ে খেতে পারেন।

    কখন খাবেন-

    খাবারের আগে বা সঙ্গে খেলে খাবারের গ্লুকোজ শোষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই ভেষজ। তবে খালি পেটে খেতে পারেন, কিছু আয়ুর্বেদিক চিকিৎসকের মতে এতে হজমে ও গ্লুকোজ শোষণে সাহায্য হয়।

    যদিও বেশিরভাগ মানুষের জন্য এটি নিরাপদ, তবুও ভুলভাবে বা অতিমাত্রায় খেলে কিছু সমস্যা হতে পারে। ইনসুলিন বা অন্য ডায়াবেটিস ওষুধের সঙ্গে খেলে রক্তে চিনি খুব কমে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। কারও কারও ক্ষেত্রে হজমে সমস্যা দেখা দিতে পারে। আবার যাদের বীজজাত দ্রব্যে অ্যালার্জি থাকে তাদের বাড়তি সাবধানতা নেওয়া উচিত।

    এটি অন্য ওষুধের সঙ্গে পারস্পরিক প্রতিক্রিয়া করতে পারে। তাই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। সেই সঙ্গে গর্ভবতী, স্তন্যদানকারী মা এবং যাদের কিডনির সমস্যা আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

    জাম বীজের গুঁড়া একটি সহজলভ্য ও গবেষণাভিত্তিক ভেষজ উপাদান যা রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে মনে রাখতে হবে, এটি কোনওভাবেই ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়। সঠিক ডায়েট, ব্যায়াম, নিয়মিত চেকআপ এবং চিকিৎসকের পরামর্শের পাশাপাশি এটি একটি কার্যকর প্রাকৃতিক সহায়ক হতে পারে।

    সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া

    জামের বীজ ডায়াবেটিস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। আবহাওয়াবিদদের মতে,…

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026
    Top Trending

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ…

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 20263 Views

    বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ…

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 20261 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.