Close Menu
    What's Hot

    প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    June 29, 2026

    দেশে কমেছে লোডশেডিং, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দাবি বিদ্যুৎমন্ত্রীর

    June 29, 2026

    ঢাবির নতুন বাজেট: অর্ধেকের বেশি বেতন-ভাতায়, গবেষণায় মাত্র ২.০৩ শতাংশ বরাদ্দ

    June 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»uncategory»নিয়মিত আদা খাওয়ার ফলে কি হয় জানেন
    uncategory

    নিয়মিত আদা খাওয়ার ফলে কি হয় জানেন

    July 2, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read uncategory 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমরা সবাই জানি, শরীর সুস্থ রাখতে ফলমূল ও সবজি অত্যন্ত উপকারী। পুষ্টিবিদ ও চিকিৎসকরা প্রতিদিন বিভিন্ন রঙিন খাবার খাওয়ার পরামর্শও দিয়ে থাকেন। তবে আপনি কি জানেন, কিছু মসলা যেমন—আদাও শরীরের জন্য বেশ উপকারী হতে পারে? নিয়মিত আদা খাওয়ার ফলে শরীরের ভেতরে দেখা দেয় কিছু ইতিবাচক পরিবর্তন।

    আদা মূলত একটি ঝাঁজালো স্বাদের মসলা। স্বাদের পাশাপাশি এতে রয়েছে উপকারী অনেক উপাদান। আদার মধ্যে আছে জিঞ্জারল, শোগাওল, জিঞ্জিবারিন এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ। বহু শতাব্দী ধরে আদাকে ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়ে আসছে। বিভিন্ন রোগের ঘরোয়া চিকিৎসায়ও আদার ব্যবহার ছিল প্রচলিত।

    আদার উপকারিতা

    # জিঞ্জারল : বমি বমি ভাব ও বমির সমস্যা কমাতে সাহায্য করে। শরীরে কোথাও ফোলা ও ব্যথা থাকলেও তা উপশমেও কার্যকর।

    # শোগাওল : এটি এক ধরনের প্রাকৃতিক ব্যথানাশক। এটি ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধেও সহায়তা করে।

    # জিঞ্জিবারিন : হজমে সাহায্য করে।

    এ ছাড়াও, আদা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

    প্রতিদিন আদা খাওয়ার উপায় ও ফলাফল

    আপনি যদি এক মাস টানা প্রতিদিন আদা খাওয়ার পরিকল্পনা করেন, তাহলে দারুণ! তবে প্রতিদিন আদা কামড়ে খেতে হবে এমন নয়। প্রায় ১.৫ সেন্টিমিটার আদা কেটে ছোট টুকরো করে চা, স্মুদি বা রান্নায় ব্যবহার করতে পারেন। আদার রসটাই আসল।

    এবার জেনে নিন, আদা আপনার শরীরে কী কী পরিবর্তন আনবে।

    # প্রদাহ কমায় : আদার উপাদানগুলো শরীরের যে কোনো ধরনের প্রদাহ দ্রুত কমাতে সাহায্য করে।

    # বমি ভাব দূর করে : আপনি যদি প্রায়ই সকালে বমি ভাবে ভোগেন, তাহলে আদা বেশ উপকারী। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী বা কেমোথেরাপিতে থাকা রোগীদের জন্য এটি উপকারী হতে পারে।

    # মাংসপেশির ব্যথা কমায় : যারা শরীর ব্যথা বা মাংসপেশির ব্যথায় কষ্ট পান, তাদের জন্য আদা ধীরে ধীরে ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

    # হজমে সাহায্য করে : যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাদের জন্য প্রতিদিন আদা খাওয়া উপকারী হতে পারে।

    # ঋতুকালীন ব্যথা কমায় : প্রতি মাসে তীব্র পেট ব্যথায় ভোগেন? আদা সেই ব্যথা কমাতে ওষুধের মতো কাজ করতে পারে।

    # কোলেস্টেরল কমায় : প্রতিদিন আদা খেলে শরীরের খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমে। রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণও হ্রাস পায়।

    # রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : আদার প্রদাহবিরোধী গুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি-কাশি বা ভাইরাসে আক্রান্ত হলে দ্রুত সেরে উঠতে সাহায্য করে।

    প্রতিদিন সামান্য পরিমাণ আদা আপনার শরীরে নানা রকম উপকার বয়ে আনতে পারে। এটি প্রাকৃতিক, সহজেই পাওয়া যায় এবং অনেক সমস্যার ঘরোয়া সমাধান। তবে যাদের গ্যাস্ট্রিক বা কিছু নির্দিষ্ট রোগ আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে আদা খাওয়া শুরু করবেন।

    সূত্র: হেলথলাইন

    আদা শরীর সুস্থ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ঢাবির নতুন বাজেট: অর্ধেকের বেশি বেতন-ভাতায়, গবেষণায় মাত্র ২.০৩ শতাংশ বরাদ্দ

    June 29, 2026

    বাংলাদেশি ট্রলারসহ ৫ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

    June 29, 2026

    সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    June 29, 20262 Views

    প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

    দেশে কমেছে লোডশেডিং, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দাবি বিদ্যুৎমন্ত্রীর

    June 29, 2026

    ঢাবির নতুন বাজেট: অর্ধেকের বেশি বেতন-ভাতায়, গবেষণায় মাত্র ২.০৩ শতাংশ বরাদ্দ

    June 29, 2026
    Top Trending

    প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    June 29, 20262 Views

    প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান…

    দেশে কমেছে লোডশেডিং, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দাবি বিদ্যুৎমন্ত্রীর

    June 29, 20262 Views

    দেশে কমেছে লোডশেডিং, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দাবি বিদ্যুৎমন্ত্রীর দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির…

    ঢাবির নতুন বাজেট: অর্ধেকের বেশি বেতন-ভাতায়, গবেষণায় মাত্র ২.০৩ শতাংশ বরাদ্দ

    June 29, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৩৩ কোটি ২১ লাখ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.