Close Menu
    What's Hot

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 2026

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 2026

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»যারা জাতীয় সংগীতের চেতনা ধারণ করে না, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় : নাছির উদ্দিন
    ● সর্বশেষ

    যারা জাতীয় সংগীতের চেতনা ধারণ করে না, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় : নাছির উদ্দিন

    July 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ছাত্রদল মনে করে—যারা জাতীয় সংগীতের চেতনা ধারণ করে না এবং সাধারণ মানুষকে জাতীয় সংগীত গাইতে বাধা দেয়, তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্য সম্ভব নয়।

    বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে শাখা ছাত্রদল আয়োজিত জুলাই শহীদ স্মরণসভায় তিনি এ কথা বলেন।

    এসময় তিনি বলেন, গত কয়েক মাস আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন হয়েছিল। সেখানে বিভিন্ন সংগঠনের সঙ্গে ছাত্রশিবিরও ছিল। তারা সেখানে বলল, আমরা আন্দোলন করবো ভালো কথা কিন্তু কোনো জাতীয় সংগীত গাইতে পারবো না। যারা জাতীয় সংগীত গাইতে বাধা দেয় সেরকম কোনো ছাত্রসংগঠনের সঙ্গে কীভাবে ঐক্য হতে পারে আমি বুঝতে পারি না।

    তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা যদি কোনো ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দিত, তাহলে শিবিরের সদস্যরা গিয়ে তাকে ছাড়িয়ে আনত। এটি ছিল তাদের একটি কৌশল। সেই কৌশলের অংশ হিসেবেই তারা আগে ছাত্রলীগে যুক্ত ছিল, আর এখন শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছে।

    ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা এমন চিত্র গাজীপুরে দেখেছি, চকবাজার দেখেছি, চট্টগ্রামে দেখেছি যারা আগে ছাত্রলীগ করতো এখন তারা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতি।

    সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. জহির রায়হান আহমেদ বলেন, গতবছর চতুর্থদিনের মতো কারফিউ ছিল এবং সারাদেশের ইন্টারনেট বন্ধ ছিল। আজকের এই দিনে আমরা কেউই বাসা বাড়িতে থাকতে পারিনি। আমাদের প্রত্যেকের বাসায় তল্লাশি চালিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কিন্তু একদিনে রচনা হয়নি। দীর্ঘ সময়ের পরিক্রমায় দীর্ঘ শ্রম-ঘামের বিনিময়ে এই জুলাই এসেছে।

    সভাপতির বক্তব্যে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ৫ আগস্টের পর আমরা যে প্রত্যাশা নিয়ে রাজনীতি শুরু করেছিলাম বাংলাদেশে ইসলামি ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের সুন্দর রাজনীতি যেভাবে নষ্ট করেছে, তা বিগত সময়ে কখনো হয়নি। আজকে যখনই দেখবেন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান, দেশের মানুষের অশান্তি তখনই দেখবেন দরজার পেছনের যে চেহারাটা তারই নাম বাংলাদেশ জামায়তে ইসলামী, ছাত্রশিবিরের নেতারা জড়িত।

    অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদ এবং ঢাকায় বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক সরদার রাশেদ আলীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়করা বক্তব্য দেন।

    এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউট্যাবসহ বিভিন্ন বিএনপিপন্থি সংগঠনের শিক্ষকগণ এবং রাজশাহী শহরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ছাত্রদল জাতীয় সংগীত নাছির উদ্দিন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 2026

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 2026

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 20260 Views

    আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদটি নতুন ভাষা ও বাক্যগঠনে পুনর্লিখন করা হলো। উপস্থাপনাটি নিউজ ভিডিওর…

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 2026

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026
    Top Trending

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 20260 Views

    আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদটি নতুন ভাষা ও বাক্যগঠনে পুনর্লিখন করা হলো।…

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 20260 Views

    সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সামনে…

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 20263 Views

    জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বিবেচনায় নিয়ে দেশের সড়ক ও নৌপরিবহনের ভাড়া…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.