Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»হঠাৎ আলোচনায় অগ্নিদগ্ধ মানুষের জন্য ‘লড়াকু যোদ্ধা’: ডা. সামন্ত লাল সেন
    জাতীয় রাজনীতি

    হঠাৎ আলোচনায় অগ্নিদগ্ধ মানুষের জন্য ‘লড়াকু যোদ্ধা’: ডা. সামন্ত লাল সেন

    July 22, 2025No Comments3 Mins Read জাতীয় রাজনীতি 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্ত লাল সেন প্রকাশ্যে আর দেখা যাচ্ছেন না। তিনি স্বেচ্ছায় প্রকাশ থেকে দূরে সরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বর্তমানে দেশে আছেন, নাকি বিদেশে অবস্থান করছেন—এ নিয়ে রয়েছে নানা গুঞ্জন। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, ডা. সামন্ত লাল এখনো দেশেই রয়েছেন, তবে নিরাপত্তাজনিত কারণে নিজেকে আড়ালে রেখেছেন।

    বিগত সরকারের আমলে অধিকাংশ মন্ত্রী-এমপির বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ থাকলেও ডা. সামন্ত লাল সেনের বিরুদ্ধে তেমন অভিযোগ ওঠেনি। তিনি দলমত নির্বিশেষে সবার কাছে অগ্নিদগ্ধ মানুষের জন্য ‘লড়াকু যোদ্ধা’ হিসেবে পরিচিত ছিলেন।

    টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া—দেশের যে কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই তিনি বিচলিত হয়ে পড়তেন। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকদের কাছে অগ্নিকাণ্ডে কতজন হতাহত হয়েছে, তাদের শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে, তাদের গোল্ডেন আওয়ারের মধ্যে সুচিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের দ্রুত পৌঁছানোর তাগিদ দিতেন।

    কারণ, তিনি খুব ভালো করেই জানতেন, অগ্নিদগ্ধ ব্যক্তির প্রথম এক ঘণ্টার মধ্যে ফ্লুইড লস (তরল পদার্থের ঘাটতি) দ্রুত শুরু হয়, যা শকে পরিণত হতে পারে, ইনহেলেশন ইনজুরি (ধোঁয়া কণ্ঠনালীতে প্রবেশ) ফুসফুসকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে পারে, ব্যথা বা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিক চিকিৎসা দরকার, দগ্ধ টিস্যু যত দ্রুত ঠান্ডা করা যায় তত বেশি সুস্থ টিস্যু বাঁচানো সম্ভব হয়।

    দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় নানান সময়ে দেখা গেছে, বিভিন্ন বিভাগীয় শহর কিংবা জেলা থেকে রোগী পৌঁছানোর আগে তিনি বার্ন ইউনিটে পৌঁছে রোগীদের হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করার পূর্বপ্রস্তুতি নিয়ে রাখতেন। চিকিৎসক জীবনের শুরু থেকে তিনি অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসায় ছিলেন নিবেদিত প্রাণ। আওয়ামী লীগের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ৭৫ বছর বয়সেও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।

    সোমবার (২১ জুলাই) ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আছড়ে পড়ে। এ ঘটনায় মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে এরই মধ্যে ২০ জনের মর্মান্তিক মৃত্যুর তথ্য জানিয়েছে আইএসপিআর।

    ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিক্ষার্থীসহ অন্তত ১০ জন। তাদের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইউনিটের ওয়ার্ডের বিছানায় শুয়ে পোড়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকে।

    বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবেও খোঁজখবর নিচ্ছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    তবে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় স্বজনদের আহাজারিতে ঢাকার আকাশ যখন ভারী হয়ে উঠেছে তখন অনেকের মুখে উচ্চারিত হচ্ছে ডা. সামন্ত লাল সেনের নাম। অগ্নিদগ্ধদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চললেও অনেকেই এই কঠিন সময়ে দেশের অন্যতম বার্ন অ্যান্ড প্লাস্টিক বিশেষজ্ঞ ডা. সেনকে স্মরণ করছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই স্বনামধন্য চিকিৎসকের অভাব অনুভব করার কথা জানাচ্ছেন।

    বিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক যখন অগ্নিদগ্ধদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন সেখানে উদ্বিগ্ন স্বজনরা সুচিকিৎসা চেয়ে হাউমাউ করে কাঁদছিলেন। তাদের অনেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ডা. সামন্ত লাল সেনের কথা স্মরণ করছিলেন। অনেকেই বলছিলেন, পরিস্থিতি (রাজনৈতিক) অনুকূলে থাকলে তিনি হয়তো এতক্ষণে নিজেই হাসপাতালে ছুটে আসতেন।

    ডা. সামন্ত লাল সেনের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমেক জানিয়েছে, আত্মগোপনে থাকলেও তিনি দেশেই আছেন। মাসখানেক আগেও তার সঙ্গে কথা হয়েছে। সূত্রটি ডা. সেনের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন। তবে এ প্রতিবেদক একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ডা. সেন সাড়া দেননি।

    সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে।

    রাতে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৭০ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

    অগ্নিদগ্ধ আলোচনায় ডা. সামন্ত লাল সেন মানুষের যোদ্ধা লড়াকু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.