Close Menu
    What's Hot

    বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের মধ্যে ৪টিই এসেছে পেনাল্টি থেকে

    July 3, 2026

    খামেনির শেষ বিদায়ে সৌদি আরবের অনুপস্থিতি

    July 3, 2026

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিমান বিধ্বস্ত থেকে প্রাণে রক্ষা পাওয়া এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা
    ● সর্বশেষ

    বিমান বিধ্বস্ত থেকে প্রাণে রক্ষা পাওয়া এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

    July 21, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর ভয়াবহ আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া এক শিক্ষক জানান, ঘটনাটি এতটাই হঠাৎ ঘটে যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পাননি।

    বিমানটি যে ভবনের ওপর আছড়ে পড়ে, সেই ভবনে থাকা শিক্ষার্থীরা ছুটির ঘণ্টা পড়ার পর ক্লাস থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল।

    ওই শিক্ষক বলেন, এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল। শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। মুহূর্তেই দৃষ্টিসীমা কমে আসলো। আমি শুধু আগুন দেখতে পাচ্ছিলাম—তারপর ধোঁয়া।

    নিজের আঘাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমার হাত পুড়ে গিয়েছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমার মুখ ও কান ঝলসে গেছে।

    এ অবস্থায় দ্রুত ওয়াশরুমে গিয়ে একটি ভেজা কাপড় নিয়ে এসে নিজের নাক ঢাকেন জানিয়ে ওই শিক্ষক বলেন, কাছে থাকা বাচ্চাদেরও আমি একই কাজ করতে বললাম। তাদের অনেকের শার্টে ততক্ষণে আগুন ধরে গিয়েছিল। আমি তাদের নিচু হয়ে থাকতে এবং মুখ ঢাকতে বললাম।

    ওই শিক্ষকের সঙ্গে তিনজন শিক্ষার্থী সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। তাদের ভেতর গুরুতর দগ্ধ একজনকে সিএমএইচ-এর বার্ন ইউনিটে রেফার করা হয়।

    তিনি বলেন, ওই শিক্ষার্থীর শরীরের কিছু অংশে চামড়া উঠে গিয়েছিল। আমি আমার পরা কাপড় দিয়ে তাকে মুড়িয়ে হাসপাতালে নিয়ে গেলাম। আমি নিজেও যন্ত্রণায় কাতর ছিলাম। কিন্তু আমি নিজেকে স্থির রেখে অন্যদের শান্ত রাখার চেষ্টা করলাম।

    বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যুদ্ধবিমান বিধ্বস্ত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের মধ্যে ৪টিই এসেছে পেনাল্টি থেকে

    July 3, 2026

    খামেনির শেষ বিদায়ে সৌদি আরবের অনুপস্থিতি

    July 3, 2026

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের মধ্যে ৪টিই এসেছে পেনাল্টি থেকে

    July 3, 20261 Views

    বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তিনি…

    খামেনির শেষ বিদায়ে সৌদি আরবের অনুপস্থিতি

    July 3, 2026

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026
    Top Trending

    বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের মধ্যে ৪টিই এসেছে পেনাল্টি থেকে

    July 3, 20261 Views

    বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো…

    খামেনির শেষ বিদায়ে সৌদি আরবের অনুপস্থিতি

    July 3, 20262 Views

    ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন…

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 20261 Views

    দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড। আলজেরিয়াকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.