Close Menu
    What's Hot

    গোল-অ্যাসিস্টের লড়াইয়ে ইয়ামালের পেছনে এমবাপ্পে, ব্যবধান মাত্র এক!

    November 29, 2026

    গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুরের পর আগুনে পুড়ল নথিপত্র

    November 29, 2026

    জাজিরায় দুইজনের মৃত্যু, সংঘর্ষের নেপথ্যে অন্তর্দ্বন্দ্বের সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জাজিরায় দুইজনের মৃত্যু, সংঘর্ষের নেপথ্যে অন্তর্দ্বন্দ্বের সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
    ● সর্বশেষ

    জাজিরায় দুইজনের মৃত্যু, সংঘর্ষের নেপথ্যে অন্তর্দ্বন্দ্বের সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 29, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত সংঘর্ষের পেছনে অন্তর্দ্বন্দ্বের বিষয়টি থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে এখনো বিস্তারিত তদন্ত শুরু হয়নি বলে জানিয়েছেন তিনি।

    রোববার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফজরের নামাজের পর একদল লোক পদ্মা সেতুতে অবস্থান নিয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেছিল। এ সময় তাদের নিজেদের মধ্যে বিরোধ কিংবা সংঘর্ষের ঘটনা ঘটে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবরও পেয়েছেন বলে জানান মন্ত্রী।

    তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে দায়িত্ব পালন করছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    তবে স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ থেকেই প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এবং মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমান্তবর্তী এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ইব্রাহিম সিপাহী (৩০) নিহত হন। তিনি শরীয়তপুর সদর এলাকার বাসিন্দা।

    এদিকে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নিজামউদ্দিন মৃধার বয়স ৪০ বছর। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে দলটির কর্মী বলে দাবি করেছেন।

    ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং স্থানীয় সূত্রের তথ্যে ভিন্নতা থাকায় সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গোল-অ্যাসিস্টের লড়াইয়ে ইয়ামালের পেছনে এমবাপ্পে, ব্যবধান মাত্র এক!

    November 29, 2026

    গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুরের পর আগুনে পুড়ল নথিপত্র

    November 29, 2026

    দেশজুড়ে বিক্ষোভ সফল করতে জামায়াতের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা

    November 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গোল-অ্যাসিস্টের লড়াইয়ে ইয়ামালের পেছনে এমবাপ্পে, ব্যবধান মাত্র এক!

    November 29, 20261 Views

    ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগে চলতি মৌসুমে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন বার্সেলোনার…

    গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুরের পর আগুনে পুড়ল নথিপত্র

    November 29, 2026

    জাজিরায় দুইজনের মৃত্যু, সংঘর্ষের নেপথ্যে অন্তর্দ্বন্দ্বের সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 29, 2026
    Top Trending

    গোল-অ্যাসিস্টের লড়াইয়ে ইয়ামালের পেছনে এমবাপ্পে, ব্যবধান মাত্র এক!

    November 29, 20261 Views

    ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগে চলতি মৌসুমে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে দুর্দান্ত…

    গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুরের পর আগুনে পুড়ল নথিপত্র

    November 29, 20262 Views

    গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও…

    জাজিরায় দুইজনের মৃত্যু, সংঘর্ষের নেপথ্যে অন্তর্দ্বন্দ্বের সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 29, 20263 Views

    শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত সংঘর্ষের পেছনে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.