Close Menu
    What's Hot

    জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা, পাকিস্তান সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল

    November 28, 2026

    হাসিনার মৃত্যু-সুস্থতা নিয়ে গুঞ্জন, পুরোনো অডিও ঘিরে নতুন বিতর্ক

    November 28, 2026

    ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চান ইলন মাস্ক, কেন এই বিশাল পরিকল্পনা?
    ● সর্বশেষ

    মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চান ইলন মাস্ক, কেন এই বিশাল পরিকল্পনা?

    November 28, 2026No Comments4 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিতে এবার মহাকাশে বিশাল এক ডেটা সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এ লক্ষ্যে মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি। ‘স্টারমাইন্ড’ নামের এই প্রকল্প বাস্তবায়িত হলে মহাকাশেই তৈরি হবে এক বিশাল কম্পিউটিং অবকাঠামো, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়াকরণে ভূমিকা রাখবে।

    গত বুধবার (২৫ নভেম্বর) এফসিসির পক্ষ থেকে এই অনুমোদনের কথা জানানো হয়। সংস্থাটির চেয়ারম্যান ব্রেন্ডন কার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর মতে, মহাকাশ প্রযুক্তি ও আধুনিক কম্পিউটিং ব্যবস্থাকে একত্র করার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত নেতৃত্ব আরও শক্তিশালী করতে চায়।

    কিন্তু প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এত ডেটা সেন্টার থাকা সত্ত্বেও ইলন মাস্ক কেন সেগুলো মহাকাশে স্থাপন করতে চাইছেন?

    এর মূল কারণ এআই প্রযুক্তির দ্রুত বিস্তার। বর্তমানে চ্যাটবট, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার, ছবি ও ভিডিও তৈরি এবং বিভিন্ন জটিল গণনামূলক কাজে বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি প্রয়োজন হচ্ছে। এসব কাজ পরিচালনার জন্য বড় বড় ডেটা সেন্টার তৈরি করতে হয়। কিন্তু পৃথিবীতে এই অবকাঠামো গড়ে তুলতে প্রয়োজন বিশাল জমি, বিপুল বিদ্যুৎ এবং প্রচুর পানি।

    বিশেষ করে ডেটা সেন্টারের সার্ভারগুলো পরিচালনার সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। ফলে সার্ভার ঠান্ডা রাখতে ব্যবহার করতে হয় শক্তিশালী কুলিং ব্যবস্থা। এতে বিদ্যুতের পাশাপাশি পানির ব্যবহারও বেড়ে যায়। পরিবেশ ও জ্বালানি খাত নিয়ে কাজ করা মার্কিন সংস্থা এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউটের ২০২৫ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বড় আকারের একটি ডেটা সেন্টারে প্রতিদিন সর্বোচ্চ ৫০ লাখ গ্যালন পর্যন্ত পানি ব্যবহার হতে পারে। যা প্রায় ১০ হাজার থেকে ৫০ হাজার মানুষের একটি শহরের দৈনিক পানির চাহিদার সমান।

    এই পরিস্থিতিতে পৃথিবীর ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে মহাকাশকে বেছে নেওয়ার পরিকল্পনা করছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির ধারণা, কক্ষপথে স্থাপিত স্যাটেলাইটগুলোতে বিশেষ কম্পিউটিং মডিউল বসিয়ে সরাসরি মহাকাশেই এআইয়ের তথ্য প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। পরে প্রয়োজনীয় ফলাফল দ্রুত পৃথিবীতে পাঠানো যাবে।

    এ প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সৌরশক্তির ব্যবহার। পৃথিবীতে ডেটা সেন্টারের জন্য বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে উঠছে। কিন্তু মহাকাশে স্থাপিত স্যাটেলাইটগুলো সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকে বিদ্যুৎ সংগ্রহ করতে পারবে। স্পেসএক্সের দাবি, এই পদ্ধতি ব্যবহার করে তুলনামূলক কম খরচে এবং বড় পরিসরে কম্পিউটিং সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টারমাইন্ড প্রকল্পে সান-সিঙ্ক্রোনাস কক্ষপথে অবস্থান করা স্যাটেলাইট ব্যবহার করা হবে। এসব স্যাটেলাইটে থাকবে নিজস্ব এআই কম্পিউটিং ব্যবস্থা। ফলে পৃথিবীতে অবস্থিত ডেটা সেন্টারের ওপর নির্ভরতা কিছুটা কমানো সম্ভব হতে পারে।

    তবে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে স্পেসএক্সের অভিজ্ঞতা নতুন নয়। প্রতিষ্ঠানটির স্টারলিংক প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে অবস্থান করছে। স্যাটফ্লিট লাইভের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কক্ষপথে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ১৬ হাজার ৯২৮টি। এর মধ্যে ১১ হাজার ১৯০টিই স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্কের অংশ।

    এফসিসির অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট ডেটা সেন্টার স্থাপনের কাজ শুরু করতে হবে। এরপর ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে মোট অনুমোদিত স্যাটেলাইটের অন্তত ১০ শতাংশ, অর্থাৎ এক লাখ স্যাটেলাইট মোতায়েন করতে হবে। ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে অর্ধেক এবং ২০৪০ সালের মধ্যে পুরো ১০ লাখ স্যাটেলাইটের বহর কক্ষপথে স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    তবে এই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। কারণ, পৃথিবীতে ডেটা সেন্টার নির্মাণের কারণে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, মহাকাশে একই ধরনের অবকাঠামো গড়ে তুললে নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে তাপ নিয়ন্ত্রণ। পৃথিবীতে বাতাস ও পানির মাধ্যমে তাপ পরিবহন করা সম্ভব হলেও মহাকাশে এমন পরিবেশ নেই। সেখানে সার্ভারের উৎপন্ন অতিরিক্ত তাপ বের করে দেওয়ার জন্য বিশেষ প্রযুক্তির প্রয়োজন হবে। ফলে এই প্রকল্প বাস্তবায়নে শুধু স্যাটেলাইট পাঠালেই হবে না, তাপ ব্যবস্থাপনার জটিল সমস্যারও সমাধান করতে হবে।

    এদিকে জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবাদীদের একটি অংশ এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তাঁদের আশঙ্কা, বিপুলসংখ্যক স্যাটেলাইট মহাকাশে ছড়িয়ে পড়লে রাতের আকাশে আলোর প্রতিবন্ধকতা তৈরি হবে। এতে দূরবর্তী নক্ষত্র, গ্রহ ও মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়তে পারে।

    আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এফসিসির অনুমোদনে হতাশা প্রকাশ করেছে। সংস্থাটির বক্তব্য, এত বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপন করা হলে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার জন্য তৈরি পর্যবেক্ষণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রাতের আকাশের স্বাভাবিক দৃশ্যও বদলে যেতে পারে।

    সংস্থাটি আরও উদ্বেগ জানিয়েছে, মহাকাশভিত্তিক এই বিশাল নেটওয়ার্ক পরিচালনার ক্ষেত্রে স্পেসএক্স ও বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন। কারণ, এফসিসির অনুমোদনে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে আনুষ্ঠানিক সমন্বয়ের বাধ্যবাধকতা না থাকায় ভবিষ্যতে গবেষণার স্বার্থ রক্ষা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

    সব মিলিয়ে ইলন মাস্কের ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার প্রকল্প শুধু একটি নতুন মহাকাশ প্রযুক্তি নয়, বরং ভবিষ্যতের এআই অবকাঠামো গড়ে তোলার একটি বড় উদ্যোগ। তবে সৌরশক্তির ব্যবহার, কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধি এবং পৃথিবীর সম্পদের ওপর চাপ কমানোর সম্ভাবনার পাশাপাশি এর প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও পরিবেশগত প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে স্পেসএক্স কতটা সফলভাবে এই বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এবং মহাকাশকে সত্যিই এআই প্রযুক্তির নতুন ডেটা সেন্টারে রূপান্তরিত করা সম্ভব হয় কি না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা, পাকিস্তান সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল

    November 28, 2026

    হাসিনার মৃত্যু-সুস্থতা নিয়ে গুঞ্জন, পুরোনো অডিও ঘিরে নতুন বিতর্ক

    November 28, 2026

    ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা, পাকিস্তান সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল

    November 28, 20260 Views

    পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের…

    হাসিনার মৃত্যু-সুস্থতা নিয়ে গুঞ্জন, পুরোনো অডিও ঘিরে নতুন বিতর্ক

    November 28, 2026

    ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 28, 2026
    Top Trending

    জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা, পাকিস্তান সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল

    November 28, 20260 Views

    পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন…

    হাসিনার মৃত্যু-সুস্থতা নিয়ে গুঞ্জন, পুরোনো অডিও ঘিরে নতুন বিতর্ক

    November 28, 20263 Views

    ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…

    ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 28, 20261 Views

    দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও শৃঙ্খলাবদ্ধ অবস্থানে ফিরেছে এবং সাধারণ মানুষের বিশ্বাস…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.