Close Menu
    What's Hot

    আবারও বন্ধ মেঘনা-গোমতী পুরোনো সেতু, ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলাচলের নির্দেশ

    November 23, 2026

    ভুল পরিচয়ে হত্যার দায়ে ১৮ বছর কারাবাস! অবশেষে প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী

    November 23, 2026

    বিএনপিতে ফেরার আবেদন করিনি, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ভুল পরিচয়ে হত্যার দায়ে ১৮ বছর কারাবাস! অবশেষে প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী
    ● সর্বশেষ

    ভুল পরিচয়ে হত্যার দায়ে ১৮ বছর কারাবাস! অবশেষে প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী

    November 23, 2026No Comments3 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নামের মিল থেকে তৈরি হওয়া এক ভয়াবহ ভুলের মাশুল দিতে হয়েছে জীবনের দীর্ঘ ১৮টি বছর। ভারতের একটি হত্যা মামলায় ভুল ব্যক্তিকে আসামি হিসেবে শনাক্ত করার অভিযোগে দীর্ঘদিন কারাগারে কাটানো বাংলাদেশের নাগরিক বাদল ফরাজী অবশেষে সাময়িক মুক্তি পেতে যাচ্ছেন। চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তার ক্ষেত্রে।

    বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন বাদল ফরাজী। তাকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৬ নভেম্বর গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা। কারা কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

    বাদলের প্যারোলে মুক্তির বিষয়টি এগিয়ে নিতে ভারতের দিল্লি হাইকোর্টের অনুমতি নেওয়া হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল এ-সংক্রান্ত আবেদনের প্রার্থনা মঞ্জুর করেন। তবে আদালত স্পষ্ট করেন, প্যারোল বা ফার্লোর বিষয়ে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে।

    এরপর ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় স্মারক পাঠায়। ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়। পরে ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তার ভাইয়ের প্যারোলের জন্য আবেদন করেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতও নেওয়া হয়।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনায় দিল্লি হাইকোর্টের আদেশ, আইন মন্ত্রণালয়ের মতামত এবং ২০১৬ সালের প্যারোল নীতিমালার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। মুক্ত থাকার সময় বাদলকে নির্ধারিত সব শর্ত মেনে চলতে হবে।

    যে ঘটনায় বদলে যায় বাদলের জীবন

    ঘটনার সূত্রপাত ২০০৮ সালের ৬ মে। ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নিজ বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। হত্যাকাণ্ডের পর পুলিশ নিহত নারীর গৃহকর্মী বাদল সিংকে খুঁজছিল।

    এর প্রায় দুই মাস পর, ১৩ জুলাই পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যেই তার ভারত সফর ছিল। কিন্তু সীমান্তে বিএসএফ তাকে আটক করে। নামের মিল থাকায় তাকে হত্যা মামলার পলাতক আসামি বাদল সিং হিসেবে শনাক্ত করা হয় বলে পরিবারের অভিযোগ।

    তখন বাদল ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় নিজের পরিচয় ও ভারতে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য যথাযথভাবে বোঝাতে পারেননি তিনি। পরবর্তী সময়ে পাসপোর্ট, ভিসা, সীমান্ত দিয়ে প্রবেশের তথ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কাগজপত্র দেখানো হলেও তার মুক্তি মেলেনি।

    ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

    কারাগারেই শেষ করেছেন পড়াশোনা

    দীর্ঘ সময় দিল্লির তিহার কারাগারে কাটাতে হয় বাদলকে। বন্দী অবস্থাতেই তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।

    ২০১৮ সালের ৬ জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রাখা হয় তাকে।

    সাময়িক মুক্তি নয়, স্থায়ী মুক্তির অপেক্ষায় পরিবার

    বাদল ফরাজীর পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা, তিনি যেন স্থায়ীভাবে কারামুক্ত হতে পারেন। ২০২৪ সালে দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডে তার আগাম মুক্তির বিষয়টি তোলা হলেও সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

    তার কারাবাসের ঘটনা নতুন করে আলোচনায় আসে লেখক রাহিতুল ইসলামের লেখা ‘বাদলের কারাবাস’ উপন্যাস প্রকাশের পর। প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে বাদলের গ্রেপ্তার, বিচার, কারাজীবন এবং মুক্তির জন্য পরিবারের দীর্ঘ প্রচেষ্টার চিত্র তুলে ধরা হয়েছে।

    লেখক রাহিতুল ইসলামের মতে, চার সপ্তাহের প্যারোল বাদলের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান নয়। তার মুক্তির বিষয়টি চূড়ান্ত করতে বাংলাদেশ ও ভারত—দুই দেশের সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

    সাংবাদিক মিজানুর রহমান সোহেলও মনে করেন, বাদলের জন্য শুধু সাময়িক মুক্তি নয়, প্রয়োজন স্থায়ী মুক্তি ও ন্যায়বিচার।

    এদিকে কারাগারে থাকতেই বাবাকে হারিয়েছেন বাদল। দীর্ঘ ১৮ বছরের বিচ্ছিন্নতার পর পরিবারের সদস্যদের আশা, চার সপ্তাহের এই প্যারোল তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে। তবে তাদের মূল প্রত্যাশা, প্যারোল শেষে যেন তাকে আবার কারাগারে ফিরতে না হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আবারও বন্ধ মেঘনা-গোমতী পুরোনো সেতু, ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলাচলের নির্দেশ

    November 23, 2026

    বিএনপিতে ফেরার আবেদন করিনি, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা

    November 23, 2026

    হরমুজ প্রণালিতে হামলার উত্তেজনা, তবুও কমল বিশ্ববাজারে তেলের দাম

    November 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আবারও বন্ধ মেঘনা-গোমতী পুরোনো সেতু, ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলাচলের নির্দেশ

    November 23, 20260 Views

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুতে আবারও যান চলাচল বন্ধ করা হয়েছে। সেতুর গুরুত্বপূর্ণ বিয়ারিং প্যাডে…

    ভুল পরিচয়ে হত্যার দায়ে ১৮ বছর কারাবাস! অবশেষে প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী

    November 23, 2026

    বিএনপিতে ফেরার আবেদন করিনি, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা

    November 23, 2026
    Top Trending

    আবারও বন্ধ মেঘনা-গোমতী পুরোনো সেতু, ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলাচলের নির্দেশ

    November 23, 20260 Views

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুতে আবারও যান চলাচল বন্ধ করা হয়েছে। সেতুর…

    ভুল পরিচয়ে হত্যার দায়ে ১৮ বছর কারাবাস! অবশেষে প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী

    November 23, 20260 Views

    নামের মিল থেকে তৈরি হওয়া এক ভয়াবহ ভুলের মাশুল দিতে হয়েছে জীবনের…

    বিএনপিতে ফেরার আবেদন করিনি, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা

    November 23, 20260 Views

    বিএনপিতে পুনরায় যোগ দেওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.