Close Menu
    What's Hot

    সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলার অভিযোগ, ক্ষুব্ধ জামায়াত আমির

    November 22, 2026

    সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে নামল ৯৫ প্লাটুন বিজিবি

    November 22, 2026

    আওয়ামী লীগের তৎপরতা ঘিরে নতুন উদ্যোগ, এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আওয়ামী লীগের তৎপরতা ঘিরে নতুন উদ্যোগ, এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
    ● সর্বশেষ

    আওয়ামী লীগের তৎপরতা ঘিরে নতুন উদ্যোগ, এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

    November 22, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় ঐক্যের প্রশ্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আর সেই উদ্যোগের অংশ হিসেবেই আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টি—এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার ২৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির সঙ্গে আলোচনার মধ্য দিয়েই সরকারের রাজনৈতিক সংলাপের নতুন পর্ব শুরু হতে যাচ্ছে।

    সরকারি ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুধু এনসিপি নয়, পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে সব দলকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজনও করা হতে পারে।

    সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোই এই আলোচনার অন্যতম উদ্দেশ্য।

    এনসিপির পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। সরকারের এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবেই দেখছে দলটি।

    তবে বৈঠকে শুধু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেই থেমে থাকতে চায় না এনসিপি। দলটির মতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।

    জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এনসিপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তার কারণগুলো তুলে ধরবেন এনসিপি নেতারা।

    বিশেষ করে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ রয়েছে, সেটিও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে চান তারা। একই সঙ্গে গণভোটের ফলাফলের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ নিজেদের পাঁচ দফা দাবিও বৈঠকে উপস্থাপন করবে দলটি।

    এখন দেখার বিষয়, এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্ব কমাতে কতটা ভূমিকা রাখে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এই আলোচনা নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলার অভিযোগ, ক্ষুব্ধ জামায়াত আমির

    November 22, 2026

    সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে নামল ৯৫ প্লাটুন বিজিবি

    November 22, 2026

    সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত

    November 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলার অভিযোগ, ক্ষুব্ধ জামায়াত আমির

    November 22, 20260 Views

    গভীর রাতে ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং দরজার সামনে কেরোসিন…

    সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে নামল ৯৫ প্লাটুন বিজিবি

    November 22, 2026

    আওয়ামী লীগের তৎপরতা ঘিরে নতুন উদ্যোগ, এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

    November 22, 2026
    Top Trending

    সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলার অভিযোগ, ক্ষুব্ধ জামায়াত আমির

    November 22, 20260 Views

    গভীর রাতে ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং…

    সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে নামল ৯৫ প্লাটুন বিজিবি

    November 22, 20260 Views

    দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নিরাপত্তা জোরদারে বড় ধরনের…

    আওয়ামী লীগের তৎপরতা ঘিরে নতুন উদ্যোগ, এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

    November 22, 20260 Views

    দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় ঐক্যের প্রশ্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.