Close Menu
    What's Hot

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 2026

    তরঙ্গ নবায়নে মোবাইল অপারেটরদের বড় চাপ, সুদসহ দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    November 17, 2026

    বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

    November 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে
    ● সর্বশেষ

    আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

    November 16, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা আরও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন ভার্চ্যুয়ালি তাদের আদালতে হাজির করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

    আদালত সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম মমতাজ ও রমজান আলীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

    পুলিশের আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহযোগিতায় তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

    মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিলসহ কয়েকজন কর্মী। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে হঠাৎ গুলি চালানোর ঘটনা ঘটে। এতে শাকিলসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়, মামলার এক নম্বর আসামি মো. স্বাধীন, যাকে ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার হিসেবে উল্লেখ করা হয়েছে, অস্ত্র হাতে গুলি চালান। এতে গুরুতর আহত হন ওমর ফারুক শাকিল।

    ঘটনার পর তাকে উদ্ধার করে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরের অংশ ও ডান চোখের নিচে সেলাই এবং ব্যান্ডেজ করা হয়।

    ৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

    এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর আহত ওমর ফারুক শাকিলের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 2026

    তরঙ্গ নবায়নে মোবাইল অপারেটরদের বড় চাপ, সুদসহ দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    November 17, 2026

    বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

    November 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 20260 Views

    দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র…

    তরঙ্গ নবায়নে মোবাইল অপারেটরদের বড় চাপ, সুদসহ দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    November 17, 2026

    বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

    November 17, 2026
    Top Trending

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 20260 Views

    দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের…

    তরঙ্গ নবায়নে মোবাইল অপারেটরদের বড় চাপ, সুদসহ দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    November 17, 20260 Views

    মোবাইল ফোন অপারেটরদের তরঙ্গ নবায়নের অর্থ পরিশোধে কঠোর শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়।…

    বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

    November 17, 20260 Views

    বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.