জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর পোশাকশিল্পের সব কারখানায় সাধারণ ছুটি পালন করা হবে।

