Close Menu
    What's Hot

    এইচএসসিতে পাস করা সব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

    October 31, 2026

    ‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করেছেন ড. ইউনূস’, সংসদ সদস্য ফজলুর রহমান

    October 31, 2026

    এইচএসসিতে ফেল করলেই এক মাসে ফের পরীক্ষার সুযোগ

    October 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল বেশি, ২১ বছরের রেকর্ড
    ● সর্বশেষ

    এইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল বেশি, ২১ বছরের রেকর্ড

    October 31, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এই দুটি বিষয়েই ফেল করেছেন মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী।

    প্রকাশিত ফল অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

    বিষয়ভিত্তিক ফলাফলে দেখা যায়, ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী পাস করতে পারেননি।

    এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত ২১ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এর আগে ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কোনো বছর পাসের হার এতটা নিচে নামেনি।

    শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এবারের ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণার পাশাপাশি সার্বিক পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    এদিকে, যারা এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। পরীক্ষার্থীরা শুধু যেসব বিষয়ে ফেল করেছেন, সেসব বিষয়েই আবার পরীক্ষা দিতে পারবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এইচএসসিতে পাস করা সব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

    October 31, 2026

    ‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করেছেন ড. ইউনূস’, সংসদ সদস্য ফজলুর রহমান

    October 31, 2026

    এইচএসসিতে ফেল করলেই এক মাসে ফের পরীক্ষার সুযোগ

    October 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এইচএসসিতে পাস করা সব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

    October 31, 20264 Views

    এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন না বলে…

    ‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করেছেন ড. ইউনূস’, সংসদ সদস্য ফজলুর রহমান

    October 31, 2026

    এইচএসসিতে ফেল করলেই এক মাসে ফের পরীক্ষার সুযোগ

    October 31, 2026
    Top Trending

    এইচএসসিতে পাস করা সব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

    October 31, 20264 Views

    এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত…

    ‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করেছেন ড. ইউনূস’, সংসদ সদস্য ফজলুর রহমান

    October 31, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন…

    এইচএসসিতে ফেল করলেই এক মাসে ফের পরীক্ষার সুযোগ

    October 31, 20262 Views

    এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.