Close Menu
    What's Hot

    আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ

    October 27, 2026

    পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

    October 27, 2026

    হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের?

    October 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্সের তদন্ত নিয়ে আজ হাইকোর্টের আদেশ
    ● সর্বশেষ

    সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্সের তদন্ত নিয়ে আজ হাইকোর্টের আদেশ

    October 27, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার তদন্তের অগ্রগতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চপর্যায়ের টাস্কফোর্সের কার্যক্রম নিয়ে আজ মঙ্গলবার আদেশ দিতে পারেন হাইকোর্ট। বহুল আলোচিত এই মামলার সর্বশেষ পরিস্থিতি জানতে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকার প্রথম ক্রমিকে রয়েছে এ-সংক্রান্ত রিট আবেদনটি।

    রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেবেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে, নিহত সাংবাদিক মেহেরুন রুনির পরিবারের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

    এর আগে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) সরিয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করে তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। আদালত ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দেন।

    আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে কয়েক দফায় সময় বাড়ানো হয়।

    দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশ না পাওয়ায় মামলাটি নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে টাস্কফোর্সের তদন্তের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে হাইকোর্টের আজকের আদেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ

    October 27, 2026

    পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

    October 27, 2026

    হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের?

    October 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ

    October 27, 20263 Views

    বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার…

    পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

    October 27, 2026

    হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের?

    October 27, 2026
    Top Trending

    আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ

    October 27, 20263 Views

    বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত…

    পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

    October 27, 20262 Views

    শীতের মৌসুম শুরু হতে এখনো কিছুটা সময় বাকি। তবে এরই মধ্যে উত্তরের…

    হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের?

    October 27, 20262 Views

    ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ এবং সৌদি আরবের সঙ্গে সংঘাত নিরসনে ১০০…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.