Close Menu
    What's Hot

    ২৫ অক্টোবর থেকে রিয়াদে বিমানের ফ্লাইট, কাল চালু হচ্ছে দাম্মাম রুট

    October 21, 2026

    শিক্ষকতা বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

    October 21, 2026

    তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ সমঝোতা

    October 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শিক্ষকতা বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
    ● সর্বশেষ

    শিক্ষকতা বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

    October 21, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শিক্ষকতা কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

    বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়।

    সভায় বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনসাধারণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এ কারণে সাংবাদিকদের পেশাগত নীতিমালা ও আচরণবিধি মেনে চলা প্রয়োজন।

    শিক্ষকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষকরা সরকারি বেতন-ভাতার আওতায় থেকে দায়িত্ব পালন করেন। তাঁর মতে, শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত হওয়া বা সাংবাদিকতা করার সুযোগ নেই। শুধু সাংবাদিক পরিচয়পত্র কিংবা পদবি থাকলেই কাউকে পেশাদার সাংবাদিক হিসেবে বিবেচনা করা যায় না; এর সঙ্গে পেশাগত দায়িত্ববোধ ও শৃঙ্খলার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

    প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন পেশায় কর্মরত কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা কিংবা অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এ ধরনের দ্বৈত পেশার কারণে সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

    তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ, পেশাগত সুযোগ-সুবিধা কিংবা ব্যবসায়িক বিবেচনার ঊর্ধ্বে থাকতে হবে সাংবাদিকদের। কোনো সংবাদ পরিবেশনের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি পেশাগত দায়িত্বশীলতাকেও সমান গুরুত্ব দিতে হবে।

    সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায়, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

    তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি অনুসরণ করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়বে। বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২৫ অক্টোবর থেকে রিয়াদে বিমানের ফ্লাইট, কাল চালু হচ্ছে দাম্মাম রুট

    October 21, 2026

    তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ সমঝোতা

    October 21, 2026

    ফ্রান্সে বিক্ষোভের সময় লুট হওয়া পণ্য বিক্রির চেষ্টা অনলাইনে

    October 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২৫ অক্টোবর থেকে রিয়াদে বিমানের ফ্লাইট, কাল চালু হচ্ছে দাম্মাম রুট

    October 21, 20261 Views

    সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে আবারও ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ…

    শিক্ষকতা বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

    October 21, 2026

    তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ সমঝোতা

    October 21, 2026
    Top Trending

    ২৫ অক্টোবর থেকে রিয়াদে বিমানের ফ্লাইট, কাল চালু হচ্ছে দাম্মাম রুট

    October 21, 20261 Views

    সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে আবারও ফ্লাইট পরিচালনা করতে…

    শিক্ষকতা বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

    October 21, 20262 Views

    শিক্ষকতা কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিকতা করার সুযোগ নেই…

    তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ সমঝোতা

    October 21, 20262 Views

    প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.