Close Menu
    What's Hot

    নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যা, অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা

    October 17, 2026

    হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী

    October 17, 2026

    চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, প্রতিবাদ জামায়াতের

    October 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো নয়: প্রকাশ রাজ
    ● সর্বশেষ

    সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো নয়: প্রকাশ রাজ

    October 17, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের বর্তমান সরকারের পরিবর্তন চান অভিনেতা প্রকাশ রাজ। তবে বাংলাদেশের কিংবা নেপালের মতো গণবিক্ষোভের মাধ্যমে নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের মধ্য দিয়েই সরকার পরিবর্তন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

    শনিবার (১৭ অক্টোবর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে প্রকাশ রাজের এই বক্তব্য উঠে এসেছে।

    দিল্লিতে তিরাঙ্গা মার্চ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ কয়েকজন আন্দোলনকারীকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। তাঁদের আটকের নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতকে বাংলাদেশ বা নেপালের পরিস্থিতির সঙ্গে এক করে দেখা যায় না। ভারতের নাগরিকদের হাতে রয়েছে সংবিধান, ভোটাধিকার এবং মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও ভগত সিংয়ের আদর্শ।

    প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন নিয়েও সরব হন প্রকাশ রাজ। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পরিবর্তে পুলিশের শক্তি প্রয়োগের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ মানুষের মধ্যে অসন্তোষ আরও বাড়াতে পারে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরাঙ্গা’ স্লোগানের প্রসঙ্গ টেনে প্রকাশ রাজ প্রশ্ন তোলেন, জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের তরুণেরা প্রতিবাদ করতে রাস্তায় নামলে তাঁদের বাধা দেওয়া হবে কেন? তাঁর মতে, সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার দিয়েছে।

    তিনি আরও বলেন, বলপ্রয়োগ করে মানুষের প্রতিবাদ থামিয়ে রাখা সম্ভব নয়। আসন্ন শীতকালীন সংসদ অধিবেশনে বিরোধী দলগুলোর এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা উচিত বলেও মত দেন তিনি।

    প্রকাশ রাজের বক্তব্য, কৃষক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আন্দোলনে যুক্ত হলে প্রতিবাদ আরও বিস্তৃত হতে পারে। তাঁর মতে, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অসন্তোষ প্রকাশের ক্ষেত্রে গণতান্ত্রিক পথ ও ভোটাধিকারই হওয়া উচিত প্রধান মাধ্যম।

    সব মিলিয়ে, নির্বাচন কমিশনের ভূমিকা, আন্দোলনকারীদের আটক এবং প্রতিবাদ করার অধিকার নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের মধ্যেই প্রকাশ রাজের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যা, অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা

    October 17, 2026

    হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী

    October 17, 2026

    চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, প্রতিবাদ জামায়াতের

    October 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যা, অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা

    October 17, 20262 Views

    নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে সাংবাদিক লুৎফরজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের…

    হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী

    October 17, 2026

    চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, প্রতিবাদ জামায়াতের

    October 17, 2026
    Top Trending

    নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যা, অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা

    October 17, 20262 Views

    নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে সাংবাদিক লুৎফরজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায়…

    হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী

    October 17, 20262 Views

    রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় নিজের কক্ষে ধূমপানরত অবস্থায়…

    চিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, প্রতিবাদ জামায়াতের

    October 17, 20262 Views

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট এলাকায় সরকারি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.