জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বুধবার, ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং সেখানে সম্পন্ন বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।

এ ছাড়া সফরকালে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় আলোচনা এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় নিয়েও সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনকে ঘিরে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং সফর থেকে পাওয়া অভিজ্ঞতা ও ফলাফল—এসব বিষয়েই সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য আসতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version