Close Menu
    What's Hot

    দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    September 26, 2026

    দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

    September 26, 2026

    রামুতে লাখ টাকায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

    September 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»অপ্রতিম হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন
    ● সর্বশেষ

    অপ্রতিম হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন

    September 25, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পালন করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ সূত্রে জানা যায়, অপ্রতিম হত্যার ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত শুরু করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। পরে তদন্তের দায়িত্ব থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

    এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, মামলার প্রয়োজনীয় নথিপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে তদন্তের সব কার্যক্রম রাজিব আহমেদের নেতৃত্বেই পরিচালিত হবে।

    নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের নির্দেশনা এসেছে। মামলার নথিপত্র হাতে পাওয়ার পর তদন্তের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তিনি। দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান এই কর্মকর্তা।

    যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে

    পুলিশ ও মামলার সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।

    পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং নিহতের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে শনাক্ত করা হয়।

    এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান (১৬) নামে তিনজনকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মো. সিয়াম (১৯) নামে আরও একজনকে সংশ্লিষ্টতার সন্দেহে গ্রেপ্তার করা হয়।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, সিয়াম ছাড়া গ্রেপ্তার হওয়া অপর তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশে ফাহাদ ও কামরুলকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্যদিকে তুহিন ও সিয়াম বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

    নতুন তদন্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর মামলার তদন্ত কোন পর্যায়ে এগোয় এবং আদালতে অভিযোগপত্র কবে দাখিল করা হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    September 26, 2026

    দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

    September 26, 2026

    রামুতে লাখ টাকায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

    September 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    September 26, 20263 Views

    দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয়…

    দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

    September 26, 2026

    রামুতে লাখ টাকায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

    September 26, 2026
    Top Trending

    দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    September 26, 20263 Views

    দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।…

    দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

    September 26, 20262 Views

    দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি…

    রামুতে লাখ টাকায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

    September 26, 20261 Views

    কক্সবাজারের রামুতে অর্থের বিনিময়ে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক পরিচয়ে ভোটার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.