Close Menu
    What's Hot

    রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

    September 20, 2026

    অপ্রতিমের মতো পরিণতি যেন আর কোনো সন্তানের না হয়: রাশেদ খান

    September 20, 2026

    ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল মুডিস

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন পদক্ষেপ, নিষেধাজ্ঞা বাড়ল আরও ৫ বছর
    ● সর্বশেষ

    ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন পদক্ষেপ, নিষেধাজ্ঞা বাড়ল আরও ৫ বছর

    September 19, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধেও বিদ্যমান নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    হোয়াইট হাউসের প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের আইনে স্বাক্ষর করেন। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে আগে থেকে থাকা বিভিন্ন নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক বিধিনিষেধ সম্প্রসারণের পাশাপাশি ইরানের ওপর কার্যকর নিষেধাজ্ঞার সময়সীমাও বাড়ানো হয়েছে।

    এর আগে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বর্তমান মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তেহরান এসব পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে।

    ইরানের জ্বালানি খাতই মার্কিন নিষেধাজ্ঞার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। দেশটির তেল রপ্তানির বড় অংশের ক্রেতা চীন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ চীনের বাজারে যায়।

    এর আগে ইরানের তেল বাণিজ্য, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজ পরিচালনাকারীদের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এসব পদক্ষেপের আওতায় সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিও পড়েছেন।

    মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ বা নিয়ন্ত্রণের পাশাপাশি মার্কিন আর্থিক ব্যবস্থায় প্রবেশ এবং ডলারে লেনদেনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

    নতুন আইনের ফলে ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপরও পরোক্ষ মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি আগামী কয়েক বছর বহাল থাকবে। বিশেষ করে ইরানের তেল খাতের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এ সিদ্ধান্তের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে।

    মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আইনটির নাম রাখা হয়েছে গত জুলাইয়ে মারা যাওয়া রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে। তিনি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিষয়ক সামরিক পদক্ষেপের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন।

    নতুন এই আইন কার্যকর হওয়ার ফলে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের কাঠামো আরও দীর্ঘ সময় ধরে বহাল থাকার পথ তৈরি হলো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

    September 20, 2026

    অপ্রতিমের মতো পরিণতি যেন আর কোনো সন্তানের না হয়: রাশেদ খান

    September 20, 2026

    ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল মুডিস

    September 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

    September 20, 20261 Views

    টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী…

    অপ্রতিমের মতো পরিণতি যেন আর কোনো সন্তানের না হয়: রাশেদ খান

    September 20, 2026

    ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল মুডিস

    September 20, 2026
    Top Trending

    রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

    September 20, 20261 Views

    টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সপ্তাহের…

    অপ্রতিমের মতো পরিণতি যেন আর কোনো সন্তানের না হয়: রাশেদ খান

    September 20, 20262 Views

    সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং তার বন্ধুবান্ধব কারা—এসব বিষয়ে…

    ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল মুডিস

    September 20, 20262 Views

    ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে পূর্বের তুলনায় বেশি আশাবাদী আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.