Close Menu
    What's Hot

    রাজধানীর বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে

    September 18, 2026

    স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকারের নানা কর্মসূচি: পানিসম্পদমন্ত্রী

    September 18, 2026

    তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা, শুরু ঢাকা-দিল্লির তৎপরতা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»রাজধানীর বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে
    ● সর্বশেষ

    রাজধানীর বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে

    September 18, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের সবজির দামই গত সপ্তাহের তুলনায় বেড়েছে। কোনো কোনো সবজির ক্ষেত্রে কেজিতে দাম বেড়েছে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত। একই সঙ্গে কাঁচা মরিচের দামও ঊর্ধ্বমুখী। সবজির পাশাপাশি মাছ, মাংস ও ডিমের বাজারেও স্বস্তি ফেরেনি।

    রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ব্যবসায়ীদের ভাষ্য, পাইকারি পর্যায়ে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।

    বাজারে বর্তমানে জাত ও মানভেদে বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়সের দাম রয়েছে ৬০ থেকে ৭০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে চিচিঙাও।

    এ ছাড়া কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    অন্যান্য সবজির মধ্যে আলু ৩০ টাকা, লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা কেজি। আর চালকুমড়া আকারভেদে প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউয়ের দামও ৬০ থেকে ৭০ টাকার মধ্যে।

    সবজির পাশাপাশি পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

    রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান বলেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ার কারণে কয়েক ধরনের সবজির দাম নতুন করে বেড়েছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে দামেও পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।

    ক্রেতাদের অভিযোগ, এক সপ্তাহের ব্যবধানেই বাজারে অধিকাংশ সবজির দাম বেড়েছে। আগে তুলনামূলক কম দামে যেসব সবজি কেনা যেত, এখন সেগুলোর জন্যও বাড়তি টাকা গুনতে হচ্ছে।

    এদিকে সবজির বাজারের পাশাপাশি মাছ, ডিম ও মুরগির দামও তুলনামূলক বেশি। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং জাতভেদে সোনালি মুরগি ৩১০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    অন্যদিকে ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ১৫০ টাকা। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় বেড়ে যাওয়ায় বাজার করতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকারের নানা কর্মসূচি: পানিসম্পদমন্ত্রী

    September 18, 2026

    তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা, শুরু ঢাকা-দিল্লির তৎপরতা

    September 18, 2026

    তোফাজ্জল হত্যা মামলায় ৯ আসামি জামিনে, ‘হদিস নেই’ ১৭ জনের

    September 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাজধানীর বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে

    September 18, 20262 Views

    রাজধানীর বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের সবজির দামই গত সপ্তাহের তুলনায় বেড়েছে। কোনো কোনো সবজির…

    স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকারের নানা কর্মসূচি: পানিসম্পদমন্ত্রী

    September 18, 2026

    তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা, শুরু ঢাকা-দিল্লির তৎপরতা

    September 18, 2026
    Top Trending

    রাজধানীর বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে

    September 18, 20262 Views

    রাজধানীর বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের সবজির দামই গত সপ্তাহের তুলনায় বেড়েছে।…

    স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকারের নানা কর্মসূচি: পানিসম্পদমন্ত্রী

    September 18, 20262 Views

    গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার…

    তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা, শুরু ঢাকা-দিল্লির তৎপরতা

    September 18, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে সামনে রেখে ঢাকা ও দিল্লির…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.