নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে আবারও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই মির্জা আব্বাস মালয়েশিয়া যাচ্ছেন।

এর আগে দীর্ঘ চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। ওই সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়েছিলেন তিনি। প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে থাকার পর দেশে ফিরেছিলেন বিএনপির এই নেতা।

Share.
Leave A Reply

Exit mobile version