চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৬ থেকে ১১ গ্রেডে নিয়োগ, পদ ১৯
চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতের আওতাভুক্ত বিভিন্ন শূন্য পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে ৬ থেকে ১১-এর মধ্যে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৯ অক্টোবর ২০২৬ রাত ১২টা।
কোন পদে কতজন নিয়োগ
নিয়োগের ক্ষেত্রে চিকিৎসা, হিসাব, শিক্ষা, প্রকৌশল ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন পদ রাখা হয়েছে।
১. সিনিয়র মেডিক্যাল অফিসার (গাইনি)
শূন্য পদ: ১টি
গ্রেড: ৬
বেতন স্কেল: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।
২. সিনিয়র মেডিক্যাল অফিসার (ব্লাড ট্রান্সফিউশন)
শূন্য পদ: ১টি
গ্রেড: ৬
বেতন স্কেল: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।
৩. ফাইন্যান্স অফিসার/অ্যাকাউন্টস অফিসার/অডিট অফিসার
শূন্য পদ: ৫টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
৪. প্রভাষক (বাংলা)
শূন্য পদ: ১টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
৫. প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)
শূন্য পদ: ১টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
৬. প্রভাষক (পরিসংখ্যান)
শূন্য পদ: ১টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
৭. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
এ পদে ইলেকট্রিক্যাল সহকারী ও ইলেকট্রিক্যাল এস্টিমেটরসহ সংশ্লিষ্ট পদে মোট ২ জন নেওয়া হবে।
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা।
৮. সিনিয়র স্টাফ নার্স
শূন্য পদ: ৫টি
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।
৯. ফার্মাসিস্ট
শূন্য পদ: ২টি
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।
বয়সের শর্ত
প্রার্থীর বয়স ১৯ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা ও শর্ত প্রার্থীদের পূরণ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার পর অনলাইন ফরমের একটি কপি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন ফি
এই নিয়োগে আবেদন করতে প্রার্থীকে ১৫০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সূচি
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে।
আবেদন করার সুযোগ থাকবে ১৯ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
তাই আগ্রহী প্রার্থীদের শেষ সময়ের অপেক্ষা না করে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রস্তুত রেখে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা উচিত।
