ইউক্রেনগামী একটি ট্রেনে রাশিয়ার ড্রোন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক শীর্ষ প্রতিনিধি কাজা কালাস বলেছেন, এ ধরনের হামলা পশ্চিমা দেশগুলোকে ভয় দেখানোর উদ্দেশ্যে চালানো হলেও তা সফল হবে না।
তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন দেওয়া দেশগুলোর মনোবল দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, তবে এর ফলে ইউক্রেনের প্রতি সমর্থন আরও জোরালো হওয়া উচিত। তাঁর ভাষায়, “আমরা ভীত নই।”
ফিনল্যান্ডের রোভানিয়েমিতে অনুষ্ঠিত ইউরোপীয় আর্কটিক সামিটে অংশ নেওয়ার সময় কাজা কালাস এ মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখা প্রয়োজন এবং চলমান সংঘাতের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান গুরুত্বপূর্ণ।