দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের মধ্যে সংঘর্ষের পর এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে ১৮ জন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছায়।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এন-১ মহাসড়কের সংশ্লিষ্ট অংশে উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে নেওয়া এবং দুর্ঘটনাস্থল স্বাভাবিক করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version