রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে আরও এগিয়ে নিতে এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্ভাবনের সঙ্গে নীতিগত সহায়তা, শিল্পখাতের অংশগ্রহণ, বিনিয়োগের সুযোগ এবং বাজার সম্প্রসারণের সংযোগ তৈরিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

মেলায় দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ উদ্যোক্তা অংশ নিয়েছেন। তারা এক হাজারেরও বেশি উদ্ভাবনী পণ্য, প্রযুক্তি ও ধারণা প্রদর্শন করছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে। আগামী তিন দিন দর্শনার্থীরা বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ পাবেন।

Share.
Leave A Reply

Exit mobile version