Close Menu
    What's Hot

    মায়ের কবরের পাশে শায়িত তাসনিম রিফাত

    September 10, 2026

    আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আসিয়ান অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের

    September 10, 2026

    চা-কফি গরম না ঠান্ডা, ক্যানসারের ঝুঁকি নিয়ে যা বলছে গবেষণা

    September 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
    ● সর্বশেষ

    হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    September 10, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই সঙ্গে তিনি বলেছেন, চলমান পরিস্থিতিতে ওয়াশিংটন সুবিধাজনক অবস্থানে রয়েছে।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

    ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য পূর্ববর্তী ডেমোক্র্যাট প্রশাসনের পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর নীতিকে দায়ী করেন। তিনি বলেন, তার প্রশাসনের সময় খাদ্যপণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে এবং ইরানের সঙ্গে বিরোধের অবসান হলে জ্বালানি তেলের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।

    হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এগিয়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। তিনি আরও মন্তব্য করেন, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই জলপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা যেতে পারে। এ প্রসঙ্গে তিনি রসিকতার সুরে বলেন, এমন প্রস্তাবে ইরানের নেতারা হয়তো খুব বেশি আপত্তি করবেন না।

    মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের প্রভাব নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। তার মতে, কয়েক দশক ধরে অঞ্চলটিতে প্রভাব বিস্তার করলেও বর্তমানে সেই অবস্থান দুর্বল হয়ে পড়েছে এবং আগের মতো আধিপত্য বজায় রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

    সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ঘিরে বিভিন্ন ঘটনার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ড্রোন আটক, তেলবাহী জাহাজে হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাগুলো দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নতুন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মায়ের কবরের পাশে শায়িত তাসনিম রিফাত

    September 10, 2026

    আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আসিয়ান অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের

    September 10, 2026

    চা-কফি গরম না ঠান্ডা, ক্যানসারের ঝুঁকি নিয়ে যা বলছে গবেষণা

    September 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মায়ের কবরের পাশে শায়িত তাসনিম রিফাত

    September 10, 20260 Views

    চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতকে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে দাফন করা…

    আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আসিয়ান অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের

    September 10, 2026

    চা-কফি গরম না ঠান্ডা, ক্যানসারের ঝুঁকি নিয়ে যা বলছে গবেষণা

    September 10, 2026
    Top Trending

    মায়ের কবরের পাশে শায়িত তাসনিম রিফাত

    September 10, 20260 Views

    চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতকে রাজশাহীতে পারিবারিক…

    আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আসিয়ান অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের

    September 10, 20260 Views

    প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে…

    চা-কফি গরম না ঠান্ডা, ক্যানসারের ঝুঁকি নিয়ে যা বলছে গবেষণা

    September 10, 20260 Views

    অতিরিক্ত গরম চা বা কফি পান করলে খাদ্যনালির একটি বিশেষ ধরনের ক্যানসারে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.