সাতক্ষীরায় এক দিনে ডেঙ্গু আক্রান্ত আরও ২৩ জন

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সাতক্ষীরায় মোট ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ৬ জন রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশে কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও প্রয়োজন। স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version