Close Menu
    What's Hot

    বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

    September 8, 2026

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    September 8, 2026

    দাম বাড়ল সিগারেটের

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»চার ঘণ্টা ফটক আটকে চাকসু নেতাদের অবস্থান, পরে এল ক্যাম্পাসে চক্রাকার বাস চালুর ঘোষণা
    ● সর্বশেষ

    চার ঘণ্টা ফটক আটকে চাকসু নেতাদের অবস্থান, পরে এল ক্যাম্পাসে চক্রাকার বাস চালুর ঘোষণা

    September 8, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত চক্রাকার বাস চালুর দাবিতে কয়েকজন চাকসু নেতা প্রায় চার ঘণ্টা মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন চারটি চক্রাকার বাস চালুর ঘোষণা দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

    সোমবার রাত পৌনে ৯টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি চলে রাত ১টা পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের যাতায়াত-সংক্রান্ত ভোগান্তির সমাধান দাবি করেন আন্দোলনকারীরা। পরে সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন ঘটনাস্থলে এসে চক্রাকার বাস চালুর সিদ্ধান্তের কথা জানান।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এতদিন ১ নম্বর গেট থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য শিক্ষার্থীরা মূলত সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও অন্যান্য ছোট যানবাহনের ওপর নির্ভরশীল ছিলেন। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে সম্প্রতি শিক্ষার্থী ও চালকদের মধ্যে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়। সোমবারও একই ধরনের ঘটনার পর অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

    এর পরিপ্রেক্ষিতে চাকসুর কয়েকজন নেতা চক্রাকার বাস চালুর দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের সঙ্গে আরও অনেক শিক্ষার্থী সংহতি প্রকাশ করে অংশ নেন।

    আন্দোলনে অংশ নেওয়া নেতারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন চারটি চক্রাকার বাস চালুর আশ্বাস দেওয়ার পর তারা কর্মসূচি প্রত্যাহার করেন। নতুন বাসগুলো ১ নম্বর গেট থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত চলাচল করবে এবং শিক্ষার্থীরা বিনা ভাড়ায় এ সেবা ব্যবহার করতে পারবেন।

    সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবির প্রেক্ষিতে স্থায়ীভাবে চারটি চক্রাকার বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের দাবি আদায়ে ফটক অবরোধের মতো কর্মসূচি পরিহারের আহ্বান জানান।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই নতুন বাসসেবা চালু হওয়ার কথা রয়েছে। এতে ক্যাম্পাসে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

    September 8, 2026

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    September 8, 2026

    দাম বাড়ল সিগারেটের

    September 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

    September 8, 20260 Views

    নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে…

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    September 8, 2026

    দাম বাড়ল সিগারেটের

    September 8, 2026
    Top Trending

    বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

    September 8, 20260 Views

    নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ…

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    September 8, 20262 Views

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন, মার্কিন নৌবাহিনীর…

    দাম বাড়ল সিগারেটের

    September 8, 20260 Views

    দেশে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.