চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, খাবার এবং মানুষের স্মৃতি ও আবেগকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে ‘সিলন আমার শহর—চট্টগ্রাম’ শীর্ষক বিশেষ মেগা ইভেন্ট। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে বন্দরনগরীর পরিচিত ও অজানা নানা দিক তুলে ধরা হয়।

বাংলাদেশের প্রতিটি শহরের রয়েছে নিজস্ব ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও জীবনধারা। সেই বৈচিত্র্যময় গল্পগুলো নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই ‘সিলন আমার শহর’ উদ্যোগ চালু করে সিলন টি। এ কর্মসূচির প্রথম গন্তব্য হিসেবে নির্বাচিত হয় চট্টগ্রাম।

ক্যাম্পেইনের শুরু থেকেই স্থানীয় মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান নিয়ে বিশেষ নকশার প্যাকেজিং বাজারে আনে সিলন টি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ‘আমার শহর’ প্রতিযোগিতার মাধ্যমে নগরবাসীকে নিজেদের স্মৃতি, অভিজ্ঞতা ও গল্প ভাগাভাগি করার সুযোগ দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সাপ্তাহিক বিজয়ী নির্বাচন করা হয় এবং মেগা ইভেন্টে তাদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে চট্টগ্রামের ইতিহাস, স্থাপত্য, বন্দর, রেলওয়ে, সংগীত, জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে অভিজ্ঞতাভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। দর্শনার্থীরা শহরটিকে নতুন দৃষ্টিতে জানার সুযোগ পান।

চট্টগ্রামের খাদ্যসংস্কৃতিও ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। মেজবান, বেলা বিস্কুট, চায়ের আড্ডাসহ স্থানীয় নানা স্বাদ ও ঐতিহ্যের মাধ্যমে নগরীর দৈনন্দিন জীবনধারার পরিচিত চিত্র ফুটে ওঠে। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরা হয় চট্টগ্রামের সংগীত ও ঐতিহ্যের বিভিন্ন অনুষঙ্গ।

অনুষ্ঠানে ৫০ জনের বেশি কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন। সাবিলা নূর, সামিরা মাহি, এস.পি. ক্রিয়েশন, রেজভি আহমেদ, বেংগলি বইন, সম্পদ, জিসানসহ অনেকেই নিজেদের কনটেন্ট ও উপস্থিতির মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন গল্প তুলে ধরেন।

এ আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘সিলন আমার শহর বিশেষ ব্যক্তিত্ব সম্মাননা’। চট্টগ্রামের সংস্কৃতি, সমাজ ও পরিচয় সমৃদ্ধ করতে অবদান রাখা ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকদের মতে, চট্টগ্রাম অধ্যায়ের সফল সমাপ্তির মধ্য দিয়ে ‘সিলন আমার শহর’ উদ্যোগের যাত্রা শেষ হচ্ছে না। দেশের অন্যান্য শহরের গল্প ও ঐতিহ্য তুলে ধরতে ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version