জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংসদের হুইপ মোহাম্মদ জি কে গউছ।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

জি কে গউছকে সভাপতি করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম এবং মো. আবুল কালাম আজাদ।

এদিন সংসদে আরও নয়টি স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যালোচনা, সরকারি কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী সংসদের কাছে সুপারিশ তুলে ধরার কাজ করবেন সদস্যরা।

Share.
Leave A Reply

Exit mobile version