সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

পুলিশ জানিয়েছে, প্রতারণার একটি মামলায় আদালত বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওসি দাউদ হোসেন জানান, আদালতের ওই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version