Close Menu
    What's Hot

    ম্যাকাইয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে একসঙ্গে একাধিক লজ্জার রেকর্ড

    August 23, 2026

    ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

    August 23, 2026

    মেসির ৯২৩তম গোলও বাঁচাতে পারল না মায়ামিকে

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শিশু আছিয়া হত্যা মামলা: হাইকোর্টে চলছে আপিলের শুনানি
    ● সর্বশেষ

    শিশু আছিয়া হত্যা মামলা: হাইকোর্টে চলছে আপিলের শুনানি

    August 23, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের অনুমোদন সংক্রান্ত ডেথ রেফারেন্স এবং আসামির করা আপিলের শুনানি হাইকোর্টে চলছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসামিপক্ষের শুনানি শুরু হয়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান আসামির পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করছেন।

    এর আগে ১১ আগস্ট একই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছিল। ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।

    মামলার প্রধান আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিচারক এম জাহিদ হাসানের দেওয়া ওই রায়ে অন্য তিন আসামি—সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

    ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর মামলার নথিপত্র আইন অনুযায়ী হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পাঠানো হয়। একই সঙ্গে আসামিপক্ষের আপিলও শুনানির জন্য আসে।

    মামলার নথিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আট বছরের আছিয়া। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়।

    দেশে নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত গুরুতর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের ১০ জুন অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

    এখন ওই বিশেষ বেঞ্চেই শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ম্যাকাইয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে একসঙ্গে একাধিক লজ্জার রেকর্ড

    August 23, 2026

    ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

    August 23, 2026

    মেসির ৯২৩তম গোলও বাঁচাতে পারল না মায়ামিকে

    August 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ম্যাকাইয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে একসঙ্গে একাধিক লজ্জার রেকর্ড

    August 23, 20262 Views

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ব্যাট হাতে ভয়াবহ ব্যর্থতার মুখে পড়েছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়েও ১০০…

    ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

    August 23, 2026

    মেসির ৯২৩তম গোলও বাঁচাতে পারল না মায়ামিকে

    August 23, 2026
    Top Trending

    ম্যাকাইয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে একসঙ্গে একাধিক লজ্জার রেকর্ড

    August 23, 20262 Views

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ব্যাট হাতে ভয়াবহ ব্যর্থতার মুখে পড়েছে বাংলাদেশ। দুই…

    ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

    August 23, 20262 Views

    ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র টানা চার দিন বন্ধ থাকার…

    মেসির ৯২৩তম গোলও বাঁচাতে পারল না মায়ামিকে

    August 23, 20263 Views

    লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি গোল। পেশাদার ফুটবলে ৯২৩তম গোলের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.