Close Menu
    What's Hot

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 2026

    ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষেরও নেতা’

    October 4, 2026

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সামিট এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু
    ● সর্বশেষ

    সামিট এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

    August 14, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার ১৪ আগস্ট সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রাথমিকভাবে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।

    এক বিজ্ঞপ্তিতে সামিট এলএনজি জানিয়েছে, আপাতত সীমিত পরিমাণে সরবরাহ শুরু হলেও পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়ানো হবে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, শনিবার ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালটি পূর্ণ সক্ষমতার কাছাকাছি চলে আসবে। তখন প্রতিদিন প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস জাতীয় ব্যবস্থায় সরবরাহ করা সম্ভব হতে পারে।

    সামিটের পক্ষ থেকে বলা হয়েছে, সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দেশের শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে জ্বালানির প্রাপ্যতা কিছুটা উন্নত হতে পারে। এর ফলে উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং সামগ্রিক জ্বালানি ব্যবস্থার ওপর থাকা চাপ কমাতে সহায়তা মিলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

    কোম্পানিটি আরও জানিয়েছে, টার্মিনালের সক্ষমতা এবং জাতীয় গ্যাস সঞ্চালন অবকাঠামোর কারিগরি সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখেই সরবরাহ পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহের চেষ্টা চলছে।

    সামিটের মতে, নিরবচ্ছিন্ন জ্বালানি পাওয়া গেলে শিল্প উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

    দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাসের ঘাটতি কমানোর লক্ষ্যে পেট্রোবাংলা ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট এলএনজি।

    টার্মিনালটির সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক সক্ষমতায় ফিরলে চলমান গ্যাস সংকট মোকাবিলায় এটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 2026

    ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষেরও নেতা’

    October 4, 2026

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 20260 Views

    ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে দুই পাইলটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নতুন কিছু তথ্য সামনে…

    ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষেরও নেতা’

    October 4, 2026

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 2026
    Top Trending

    ককপিটে ভয়ংকর হামলা! প্রাণ বাঁচাতে যা করেছিলেন ভারতীয় পাইলট

    October 4, 20260 Views

    ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে দুই পাইলটের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নতুন…

    ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষেরও নেতা’

    October 4, 20260 Views

    বিমানবন্দরকেন্দ্রিক একটি মামলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য…

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুতি, কী ভাবছে কানাডা?

    October 4, 20260 Views

    যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তারপরও সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.