হরমুজ প্রণালিতে একটি বিকল্প বা সাময়িক নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (৯ আগস্ট) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরাগচি বলেন, হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি ‘সাময়িক রুট’ নির্ধারণে ওমানের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। বিষয়টি চূড়ান্ত সমাধানে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে বলেও জানান তিনি।

তবে এই উদ্যোগকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই বলে ইঙ্গিত দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত রুট নিয়ে আলোচনা মূলত বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার একটি ব্যবস্থা।

একই সংবাদ সম্মেলনে হরমুজ সংকট মোকাবিলার পদ্ধতি নিয়েও কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যেকোনো সমঝোতা বা চুক্তির ক্ষেত্রেই তা লঙ্ঘনের সম্ভাবনা থেকে যায়।

পেজেশকিয়ানের মতে, কোনো চুক্তি ভঙ্গ হলে সেটিকে সামরিক সংঘাতের মাধ্যমে মোকাবিলা না করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। এ ধরনের পরিস্থিতি সামলাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে একটি যৌথ কমিটি বা দল গঠন করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version