Close Menu
    What's Hot

    গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত হামাস

    August 9, 2026

    ‘মানবিক দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে থাকবে ড্যাব’

    August 8, 2026

    নেপালের কেবল কারে উঠে ভয় পেলেন অপু বিশ্বাস

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের সতর্ক করল হাইকমিশন, ভুয়া এজেন্ট থেকে সাবধান
    ● সর্বশেষ

    অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের সতর্ক করল হাইকমিশন, ভুয়া এজেন্ট থেকে সাবধান

    August 8, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন। বিশেষ করে ভুয়া মাইগ্রেশন এজেন্টের মাধ্যমে প্রতারিত না হয়ে অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা দেশটির কোনো আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    শনিবার এক বার্তায় হাইকমিশন জানায়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস বা কাজের সুযোগ করে দেওয়ার কথা বলে কিছু ভুয়া এজেন্ট প্রতারণার চেষ্টা করছে। তাই ভিসা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিবন্ধন ও পেশাগত পরিচয় যাচাই করা জরুরি।

    হাইকমিশনের মতে, ভিসা বিষয়ে নির্ভরযোগ্য পরামর্শ পাওয়ার অন্যতম নিরাপদ উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্টের সহায়তা নেওয়া। নিবন্ধিত এজেন্টরা বাংলাদেশ থেকেও তাদের পেশাগত সেবা দিতে পারেন। এ ছাড়া অস্ট্রেলীয় আইনজীবীর কাছ থেকেও প্রয়োজনীয় আইনি পরামর্শ নেওয়া যেতে পারে।

    নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের নির্দিষ্ট পেশাগত আচরণবিধি অনুসরণ করতে হয়। তাদের নির্ধারিত জ্ঞান ও পেশাগত দক্ষতার মান বজায় রাখার পাশাপাশি গ্রাহকের কাছ থেকে যুক্তিসংগত পারিশ্রমিক নেওয়ার নিয়ম রয়েছে।

    এ ধরনের এজেন্টকে কাজ শুরুর আগে কী ধরনের সেবা দেওয়া হবে এবং সেই সেবার জন্য কত টাকা খরচ হবে—তা লিখিতভাবে জানাতে হয়। পাশাপাশি ভিসা আবেদনের অগ্রগতি বা ফলাফল সম্পর্কে আবেদনকারীকে যথাসম্ভব দ্রুত অবহিত করার দায়িত্বও রয়েছে।

    অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের পরিচয় ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হাইকমিশন সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট ও ভোক্তা নির্দেশিকা দেখার পরামর্শ দিয়েছে।

    হাইকমিশনের এই সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো, বিদেশে যাওয়ার আশায় যেন বাংলাদেশিরা ভুয়া প্রতিশ্রুতি বা জাল ভিসার ফাঁদে পড়ে অর্থ ও গুরুত্বপূর্ণ নথি হারিয়ে না ফেলেন। তাই কোনো এজেন্টকে টাকা দেওয়ার আগে তার নিবন্ধন ও বৈধতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত হামাস

    August 9, 2026

    ‘মানবিক দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে থাকবে ড্যাব’

    August 8, 2026

    নেপালের কেবল কারে উঠে ভয় পেলেন অপু বিশ্বাস

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত হামাস

    August 9, 20261 Views

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পরবর্তী ধাপে এগিয়ে যেতে প্রস্তুতির কথা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন…

    ‘মানবিক দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে থাকবে ড্যাব’

    August 8, 2026

    নেপালের কেবল কারে উঠে ভয় পেলেন অপু বিশ্বাস

    August 8, 2026
    Top Trending

    গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত হামাস

    August 9, 20261 Views

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পরবর্তী ধাপে এগিয়ে যেতে প্রস্তুতির কথা…

    ‘মানবিক দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে থাকবে ড্যাব’

    August 8, 20262 Views

    ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণের পাশাপাশি দেশের মানুষের স্বাস্থ্যসেবা…

    নেপালের কেবল কারে উঠে ভয় পেলেন অপু বিশ্বাস

    August 8, 20262 Views

    নেপালের পাহাড়ি সৌন্দর্য দেখতে গিয়ে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.