আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সকালে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার এই পরিস্থিতিতে বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ দিনের মধ্যে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version