জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সংবাদপত্র খাতে ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার সংগঠনের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে সদস্যভুক্ত সংবাদপত্র প্রতিষ্ঠানের কার্যালয় সেদিন বন্ধ থাকবে।
তবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী নোয়াবের সদস্য প্রতিষ্ঠানগুলো বিশেষ ব্যবস্থাপনায় পত্রিকা প্রকাশের সুযোগ পাবে। অর্থাৎ ছুটি থাকলেও সংবাদ প্রকাশ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে না।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গত বছর থেকে দিনটি জাতীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

