Close Menu
    What's Hot

    ইরান সংঘাতে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ, সতর্কবার্তা জয়েন্ট চিফস চেয়ারম্যানের

    July 30, 2026

    এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৯৪৯ কোটি টাকা

    July 30, 2026

    জুলাই আন্দোলনে আহত আজিজুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৯৪৯ কোটি টাকা
    ● সর্বশেষ

    এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৯৪৯ কোটি টাকা

    July 30, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে এ এলএনজি কেনা হবে।

    বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার। পুরো কার্গোটি কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা। প্রতিষ্ঠানটি আগামী ১৫ থেকে ১৬ আগস্টের মধ্যে এলএনজি সরবরাহ করবে।

    মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর আওতায় আন্তর্জাতিক কোটেশন (রিকোয়েস্ট ফর কোটেশন-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে এই ক্রয় সম্পন্ন করা হচ্ছে। এটি ২০২৬ সালে সরকারের অনুমোদিত ৪২তম এলএনজি কার্গো।

    একই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চালানে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার আমদানি করা হবে।

    প্রতি মেট্রিক টন ইউরিয়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ মার্কিন ডলার। এ বাবদ সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৩২ কোটি ৬৩ লাখ টাকা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরান সংঘাতে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ, সতর্কবার্তা জয়েন্ট চিফস চেয়ারম্যানের

    July 30, 2026

    জুলাই আন্দোলনে আহত আজিজুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    July 30, 2026

    হজযাত্রীদের স্বস্তি, আরও ২৫ হাজার টাকা কমল বিমান টিকিটের দাম

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরান সংঘাতে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ, সতর্কবার্তা জয়েন্ট চিফস চেয়ারম্যানের

    July 30, 20263 Views

    ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন…

    এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৯৪৯ কোটি টাকা

    July 30, 2026

    জুলাই আন্দোলনে আহত আজিজুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    July 30, 2026
    Top Trending

    ইরান সংঘাতে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ, সতর্কবার্তা জয়েন্ট চিফস চেয়ারম্যানের

    July 30, 20263 Views

    ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে…

    এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৯৪৯ কোটি টাকা

    July 30, 20262 Views

    দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির…

    জুলাই আন্দোলনে আহত আজিজুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    July 30, 20262 Views

    জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.