আগস্ট মাসের জন্য দেশের সব ধরনের জ্বালানি তেলের খুচরা বিক্রয়মূল্যে কোনো পরিবর্তন আনেনি সরকার। ফলে আগামী মাসেও ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, ১ আগস্ট থেকে বর্তমান মূল্য তালিকাই কার্যকর থাকবে।

সরকার নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২৭ জুলাই জ্বালানি তেলের মূল্যসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। সেই সুপারিশ পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে বর্তমান দাম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৬ সালের ৩১ মে জ্বালানি তেলের সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই মূল্যহারই আগস্ট মাসজুড়ে কার্যকর থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version