Close Menu
    What's Hot

    ইরান সংঘাতে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ, সতর্কবার্তা জয়েন্ট চিফস চেয়ারম্যানের

    July 30, 2026

    এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৯৪৯ কোটি টাকা

    July 30, 2026

    জুলাই আন্দোলনে আহত আজিজুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন
    ● সর্বশেষ

    মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

    July 30, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি নতুনভাবে পুনর্গঠন করেছে সরকার। নতুন কাঠামোয় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন প্রশাসন-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।

    পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে ট্রাস্টি হিসেবে আরও রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

    এদিকে নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। কমিটির সদস্য হিসেবে ইশরাক হোসেন ছাড়াও একই তিনজন সংসদ সদস্য দায়িত্ব পালন করবেন।

    পদাধিকারবলে অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবদের পাশাপাশি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকও ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই পুনর্গঠিত কমিটি অবিলম্বে কার্যকর হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরান সংঘাতে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ, সতর্কবার্তা জয়েন্ট চিফস চেয়ারম্যানের

    July 30, 2026

    এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৯৪৯ কোটি টাকা

    July 30, 2026

    জুলাই আন্দোলনে আহত আজিজুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরান সংঘাতে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ, সতর্কবার্তা জয়েন্ট চিফস চেয়ারম্যানের

    July 30, 20263 Views

    ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন…

    এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৯৪৯ কোটি টাকা

    July 30, 2026

    জুলাই আন্দোলনে আহত আজিজুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    July 30, 2026
    Top Trending

    ইরান সংঘাতে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ, সতর্কবার্তা জয়েন্ট চিফস চেয়ারম্যানের

    July 30, 20263 Views

    ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে…

    এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় প্রায় ৯৪৯ কোটি টাকা

    July 30, 20262 Views

    দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির…

    জুলাই আন্দোলনে আহত আজিজুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    July 30, 20262 Views

    জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.