Close Menu
    What's Hot

    ২০৩০ বিশ্বকাপে স্বাগতিক সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

    July 25, 2026

    ডেঙ্গুর সময় জ্বর হলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক নয়, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

    July 25, 2026

    রাজধানীতে শুরু হলো বিইএআর সামিট ২০২৬, উদ্বোধনে প্রধানমন্ত্রী

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা, আজও হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক
    ● সর্বশেষ

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা, আজও হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক

    July 25, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরবর্তী দফার আলোচনার আগে তাদের অবস্থান আরও স্পষ্ট করেছে। সংগঠনটির দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিষয়ে সমঝোতার সুযোগ নেই।

    ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাদের প্রধান দাবি এবং এ বিষয়ে কোনো আপস হবে না। তিনি জানান, সরকার এই দাবি মেনে না নিলে ভবিষ্যৎ আলোচনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

    আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি হলো—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।

    এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আন্দোলনকারী প্রতিনিধিদের কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় আন্দোলনকারীদের নিরাপত্তা এবং ক্ষতিপূরণের বিষয়টি নীতিগতভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার এ বিষয়ে আরও আলোচনা শেষে নতুন করে বৈঠকে বসার কথা জানায়।

    সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার আপাতত শিক্ষামন্ত্রীর পদত্যাগের পক্ষে নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএ (NTA)-এর বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, শিক্ষা প্রশাসনে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং ভবিষ্যতে প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার ব্যবস্থা ও কঠোর আইনি পদক্ষেপের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

    তবে আন্দোলনকারী পক্ষের বক্তব্য, শুধু প্রশাসনিক পরিবর্তন যথেষ্ট নয়। তাদের মতে, পুরো ঘটনার রাজনৈতিক ও প্রশাসনিক দায় নির্ধারণ করে শীর্ষ পর্যায়ে জবাবদিহি নিশ্চিত না হলে আন্দোলনের মূল উদ্দেশ্য পূরণ হবে না। তাই তারা আগের দাবিগুলোতেই অনড় অবস্থান বজায় রেখেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২০৩০ বিশ্বকাপে স্বাগতিক সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

    July 25, 2026

    ডেঙ্গুর সময় জ্বর হলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক নয়, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

    July 25, 2026

    রাজধানীতে শুরু হলো বিইএআর সামিট ২০২৬, উদ্বোধনে প্রধানমন্ত্রী

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২০৩০ বিশ্বকাপে স্বাগতিক সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

    July 25, 20260 Views

    ২০২৬ বিশ্বকাপের ফাইনালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে।…

    ডেঙ্গুর সময় জ্বর হলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক নয়, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

    July 25, 2026

    রাজধানীতে শুরু হলো বিইএআর সামিট ২০২৬, উদ্বোধনে প্রধানমন্ত্রী

    July 25, 2026
    Top Trending

    ২০৩০ বিশ্বকাপে স্বাগতিক সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

    July 25, 20260 Views

    ২০২৬ বিশ্বকাপের ফাইনালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে সন্তুষ্ট…

    ডেঙ্গুর সময় জ্বর হলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক নয়, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

    July 25, 20262 Views

    দেশজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বর হলে নিজের সিদ্ধান্তে অ্যান্টিবায়োটিক সেবন…

    রাজধানীতে শুরু হলো বিইএআর সামিট ২০২৬, উদ্বোধনে প্রধানমন্ত্রী

    July 25, 20262 Views

    বাংলাদেশে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি, রোবোটিক্স এবং অন্যান্য উচ্চপ্রযুক্তি খাতের সম্ভাবনা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.