জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী যুব সংগঠন জাতীয় যুবশক্তি রাজধানীতে ‘জুলাই যুব কনভেনশন ২০২৬’ আয়োজন করেছে। শুক্রবার বিকেলে এই কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

রাজধানীর রমনায় অবস্থিত দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিকেল ৪টা থেকে কনভেননের আয়োজন করা হয়। এতে দলটির নেতাকর্মী, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। পুরো আয়োজন পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, তরুণদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এই কনভেনশনের অন্যতম প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version