ইরানের হরমুজগান প্রদেশের জাস্ক জেলার বুঞ্জি এলাকায় মার্কিন বিমান হামলায় একটি গুরুত্বপূর্ণ লবণাক্ত পানি শোধনাগারের প্রধান পাম্পিং ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম। এর ফলে প্রায় ১০ হাজার মানুষের বসবাসকারী ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে।

হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী আবদুলহামিদ হামজেহপুর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এতে সমুদ্র থেকে পানি তোলার প্রধান পাম্পিং স্টেশন এবং একটি বড় বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি, ক্ষতিগ্রস্ত শোধনাগারটি উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির প্রধান উৎস ছিল। এটি অকেজো হয়ে যাওয়ায় এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে এবং জরুরি ভিত্তিতে বিকল্প উপায়ে নিরাপদ পানি সরবরাহের চেষ্টা চলছে।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি ইরানের ক্ষয়ক্ষতির দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version