জাতীয় বিশ্ববিদ্যালয় ১৬ জুলাই ২০২৬ তারিখে নির্ধারিত দুটি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে। সংশোধিত সূচি অনুযায়ী, প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ—উভয় পরীক্ষাই নতুন তারিখে অনুষ্ঠিত হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে। অন্যদিকে, প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট ২০২৬।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুটি পরীক্ষার তারিখ ছাড়া পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তিত সূচির তথ্য প্রকাশ করা হয়।
