হজ শেষে দেশে ফেরা প্রায় ১৩০ জন যাত্রীর লাগেজ ও মালামাল চুরির অভিযোগের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত কমিটি অভিযোগের বিস্তারিত পর্যালোচনা করবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়-দায়িত্ব নিরূপণ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

Share.
Leave A Reply

Exit mobile version