যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে তুরস্কের ভূমিকা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের ভাষ্য, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তুরস্কের গভীর ধারণা রয়েছে। বিশেষ করে ইরান এবং অঞ্চলটির সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে দেশটির অভিজ্ঞতা চলমান সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হয়েছে।
তিনি আরও বলেন, সামরিক সক্ষমতার দিক থেকে তুরস্ক একটি শক্তিশালী রাষ্ট্র। ইচ্ছা করলে দেশটি চলমান আঞ্চলিক সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে পারত, কিন্তু তারা সেই পথ বেছে নেয়নি।
নিজের মন্তব্যে ট্রাম্প রসিকতার সুরে বলেন, হয়তো তার প্রভাবও তুরস্কের এই অবস্থানের পেছনে কিছুটা ভূমিকা রেখেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রয়োজন হলে যেকোনো পক্ষের সঙ্গে সামরিকভাবে যুক্ত হওয়ার সক্ষমতা তুরস্কের রয়েছে।
